হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহরুখ খান কি ঢাকায় আসছেন?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৪ ফেব্রুয়ারি – ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশে আগমনের ১৪ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি গণমাধ্যমে শাহরুখকে নিয়ে আসার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।

যার হাত ধরেই দীর্ঘ ১৪ বছর আগে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন কিং খান। সেই স্বপন চৌধুরী চাইছেন ২০২৪ সালেই শাহরুখকে আবারও বাংলাদেশে নিয়ে আসতে।

এ বিষয়ে অন্তর শোবিজের কর্ণধার বলেন, ‘শাহরুখ খানকে বাংলাদেশে আমরাই নিয়ে এসেছিলাম। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। যেহেতু তিনি খুবই ব্যস্ত তারকা, আশা করছি তার শিডিউল মিললে চলতি বছরই তাকে ঢাকায় দেখতে পাবেন ভক্তরা।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

স্বপন চৌধুরী মনে করেন, বর্তমানে শাহরুখ খানের গ্রহণযোগ্যতা আরো বেড়েছে। বিশেষ করে তার পরপর তিনটি সিনেমা সুপারহিট তকমা পাওয়ায় বাংলাদেশেও কিং খানকে ঘিরে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। সে কারণে চলতি বছরেই বলিউড বাদশাহকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।

তবে শাহরুখ খানের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা বক্তব্যেই নিশ্চিত করা যায়নি। এর আগেও বাংলাদেশে একাধিক তারকার আগমনের খবরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। যে তালিকায় ছিলেন আতিফ আসলাম, চার্লি পুথের মতো সংগীতশিল্পীরাও।

উল্লেখ্য, ২০১০ সালে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। সে সময় এই তারকার সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই। প্রায় কয়েক ঘণ্টার স্টেজ পারফরম্যান্সে ঢাকা মাতিয়ে যান বলিউড বাদশাহ।

আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শাহরুখ খান কি ঢাকায় আসছেন?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহরুখ খান কি ঢাকায় আসছেন?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৪ ফেব্রুয়ারি – ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশে আগমনের ১৪ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি গণমাধ্যমে শাহরুখকে নিয়ে আসার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।যার হাত ধরেই দীর্ঘ ১৪ বছর আগে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন কিং খান। সেই স্বপন চৌধুরী চাইছেন ২০২৪ সালেই শাহরুখকে আবারও বাংলাদেশে নিয়ে আসতে।এ বিষয়ে অন্তর শোবিজের কর্ণধার বলেন, ‘শাহরুখ খানকে বাংলাদেশে আমরাই নিয়ে এসেছিলাম। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। যেহেতু তিনি খুবই ব্যস্ত তারকা, আশা করছি তার শিডিউল মিললে চলতি বছরই তাকে ঢাকায় দেখতে পাবেন ভক্তরা।’স্বপন চৌধুরী মনে করেন, বর্তমানে শাহরুখ খানের গ্রহণযোগ্যতা আরো বেড়েছে। বিশেষ করে তার পরপর তিনটি সিনেমা সুপারহিট তকমা পাওয়ায় বাংলাদেশেও কিং খানকে ঘিরে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। সে কারণে চলতি বছরেই বলিউড বাদশাহকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।তবে শাহরুখ খানের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা বক্তব্যেই নিশ্চিত করা যায়নি। এর আগেও বাংলাদেশে একাধিক তারকার আগমনের খবরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। যে তালিকায় ছিলেন আতিফ আসলাম, চার্লি পুথের মতো সংগীতশিল্পীরাও।উল্লেখ্য, ২০১০ সালে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। সে সময় এই তারকার সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই। প্রায় কয়েক ঘণ্টার স্টেজ পারফরম্যান্সে ঢাকা মাতিয়ে যান বলিউড বাদশাহ।আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×