হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা! – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০৫ ফেব্রুয়ারি – ক্যারিয়ারের শুরু থেকেই শ্রদ্ধা কাপুরের প্রেমজীবন নিয়ে কানাঘুষা হয়ে আসছে। প্রথমে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ছিল তার। ‘আশিকি-টু’ ছবিতের অভিনয়ের সূত্র ধরেই সম্পর্কে জড়ান তারা। তাদের সম্পর্কের সেই রসায়ন ফুটে উঠেছিল পর্দাতেও। তবে সেই সম্পর্ক টেকেনি বেশি দিন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি শ্রদ্ধা।

ভারতীয় সংবাদমাধ্যম খবরে জানা যায়, সম্প্রতি, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ছবিতে কাজ করার সময় থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। শ্রদ্ধার নতুন সম্পর্ক নিয়ে চর্চার মাঝেই এক অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা।

ইনস্টাগ্রামের পাতায় নিজের কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা। পরনে গোলাপি আনারকলি, খোলা চুল, কানে ঝোলা দুল, কপালে পাথরের ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক। সাবেকি সাজে মোহময়ী হয়ে উঠেছেন শ্রদ্ধা। এই ছবি দেখে অনেকেরই শ্রদ্ধাকে আশির দশকের কোনো নায়িকার মতো মনে হয়েছে। তবে এর মাঝেই এক অনুরাগী শ্রদ্ধাকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

শ্রদ্ধার ছবি দেখে অনুরাগী লিখলেন, খুব সুন্দর দেখাচ্ছে! বিয়ে করবেন আমাকে? এই বিয়ের প্রস্তাবের অবশ্য কোনো উত্তর দেননি শ্রদ্ধা।

আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর আরও এক অভিনেতার প্রেমে পড়েন শ্রদ্ধা। ‘রকঅন-টু’ ছবিতে কাজ করার সময় ফারহান আখতারের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ গুঞ্জন ছিল। তবে, সেই সম্পর্কের আয়ুও খুব বেশি দিন ছিল না।

তারপর আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন তিনি। বিভিন্ন অনুষ্ঠান থেকে সিনেমা দেখতে যাওয়া সর্বত্রই একে অপরের সঙ্গী ছিলেন তারা। এমনকি, কানাঘুষা শোনা গিয়েছিল যুগলের গাঁটছড়া বাঁধা নিয়েও। সেই সম্পর্কও শেষ পর্যন্ত পরিণতি পায়নি।

আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা! – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা! – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৫ ফেব্রুয়ারি – ক্যারিয়ারের শুরু থেকেই শ্রদ্ধা কাপুরের প্রেমজীবন নিয়ে কানাঘুষা হয়ে আসছে। প্রথমে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ছিল তার। ‘আশিকি-টু’ ছবিতের অভিনয়ের সূত্র ধরেই সম্পর্কে জড়ান তারা। তাদের সম্পর্কের সেই রসায়ন ফুটে উঠেছিল পর্দাতেও। তবে সেই সম্পর্ক টেকেনি বেশি দিন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি শ্রদ্ধা।ভারতীয় সংবাদমাধ্যম খবরে জানা যায়, সম্প্রতি, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ছবিতে কাজ করার সময় থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। শ্রদ্ধার নতুন সম্পর্ক নিয়ে চর্চার মাঝেই এক অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা।ইনস্টাগ্রামের পাতায় নিজের কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা। পরনে গোলাপি আনারকলি, খোলা চুল, কানে ঝোলা দুল, কপালে পাথরের ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক। সাবেকি সাজে মোহময়ী হয়ে উঠেছেন শ্রদ্ধা। এই ছবি দেখে অনেকেরই শ্রদ্ধাকে আশির দশকের কোনো নায়িকার মতো মনে হয়েছে। তবে এর মাঝেই এক অনুরাগী শ্রদ্ধাকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব।শ্রদ্ধার ছবি দেখে অনুরাগী লিখলেন, খুব সুন্দর দেখাচ্ছে! বিয়ে করবেন আমাকে? এই বিয়ের প্রস্তাবের অবশ্য কোনো উত্তর দেননি শ্রদ্ধা।আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর আরও এক অভিনেতার প্রেমে পড়েন শ্রদ্ধা। ‘রকঅন-টু’ ছবিতে কাজ করার সময় ফারহান আখতারের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ গুঞ্জন ছিল। তবে, সেই সম্পর্কের আয়ুও খুব বেশি দিন ছিল না।তারপর আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন তিনি। বিভিন্ন অনুষ্ঠান থেকে সিনেমা দেখতে যাওয়া সর্বত্রই একে অপরের সঙ্গী ছিলেন তারা। এমনকি, কানাঘুষা শোনা গিয়েছিল যুগলের গাঁটছড়া বাঁধা নিয়েও। সেই সম্পর্কও শেষ পর্যন্ত পরিণতি পায়নি।আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×