হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নওয়াজ-বিলাওয়ালের সঙ্গে জোট নয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ০৯ ফেব্রুয়ারি – বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট গঠন করবে না বলে জানিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় নির্বাচনে ভোট গণনার মধ্যেই এ ঘোষণা দিয়েছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান।

খবর জিও নিউজের।
এখন পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এগিয়ে রয়েছেন পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

আরও পড়ুন

চীনা গুপ্তচর ও সহকর্মীর সঙ্গে পরকীয়া! নজিরবিহীন বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান

সরকার গঠনের দৌড়ে তার দলই এগিয়ে বলে দাবি করেছেন পিটিআই চেয়ারম্যান।

জিও নিউজকে গহর আলী খান বলেন, ‘পিএমএল–এন ও পিপিপির সঙ্গে আমরা কোনো যোগাযোগ রাখছি না। ১৫০টি আসনে পিটিআই জয় পেতে যাচ্ছে। আমরা (পিটিআই) কেন্দ্রে এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সরকার গঠন করব। ’

তিনি আরও দাবি করেন, খাইবার পাখতুনখোয়ায় পিটিআই-এর জয় নিশ্চিত এবং সেখানেও সরকার গঠন করব আমরা। পিটিআই সংসদে থাকবে এবং তার ভূমিকা পালন করবে।

জয়ী স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে গহর আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীরা সব পিটিআই সমর্থিত। তারা জোর দিয়ে বলেছিলেন যে, তারা দলীয় নির্দেশের বিরুদ্ধে গিয়ে অন্য কোনো দলে যোগ দেবেন না।

উল্লেখ্য, এ নির্বাচনে কোনো দল এককভাবে সরকার গঠন করতে হলে ১৩৪ আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না–ও পেতে পারে।

জিও নিউজের অনানুষ্ঠানিক ফলাফলে বলা হচ্ছে, এখন পর্যন্ত ১৬৫ আসনের মধ্যে ৭৪ আসনে জয় পেয়েছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা, পিএমএল-এন পেয়েছে ৪৯টি আসনে এবং পিপিপি জয় পেয়েছে ৩৯টি আসনে। স্বতন্ত্র পেয়েছে ৬টিতে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নওয়াজ-বিলাওয়ালের সঙ্গে জোট নয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নওয়াজ-বিলাওয়ালের সঙ্গে জোট নয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০৯ ফেব্রুয়ারি – বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট গঠন করবে না বলে জানিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় নির্বাচনে ভোট গণনার মধ্যেই এ ঘোষণা দিয়েছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান।খবর জিও নিউজের।এখন পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এগিয়ে রয়েছেন পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।সরকার গঠনের দৌড়ে তার দলই এগিয়ে বলে দাবি করেছেন পিটিআই চেয়ারম্যান।জিও নিউজকে গহর আলী খান বলেন, ‘পিএমএল–এন ও পিপিপির সঙ্গে আমরা কোনো যোগাযোগ রাখছি না। ১৫০টি আসনে পিটিআই জয় পেতে যাচ্ছে। আমরা (পিটিআই) কেন্দ্রে এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সরকার গঠন করব। ’তিনি আরও দাবি করেন, খাইবার পাখতুনখোয়ায় পিটিআই-এর জয় নিশ্চিত এবং সেখানেও সরকার গঠন করব আমরা। পিটিআই সংসদে থাকবে এবং তার ভূমিকা পালন করবে।জয়ী স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে গহর আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীরা সব পিটিআই সমর্থিত। তারা জোর দিয়ে বলেছিলেন যে, তারা দলীয় নির্দেশের বিরুদ্ধে গিয়ে অন্য কোনো দলে যোগ দেবেন না।উল্লেখ্য, এ নির্বাচনে কোনো দল এককভাবে সরকার গঠন করতে হলে ১৩৪ আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না–ও পেতে পারে।জিও নিউজের অনানুষ্ঠানিক ফলাফলে বলা হচ্ছে, এখন পর্যন্ত ১৬৫ আসনের মধ্যে ৭৪ আসনে জয় পেয়েছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা, পিএমএল-এন পেয়েছে ৪৯টি আসনে এবং পিপিপি জয় পেয়েছে ৩৯টি আসনে। স্বতন্ত্র পেয়েছে ৬টিতে।সূত্র: বাংলানিউজআইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×