হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাসপাতাল ছেড়ে ঘরে ফিরলেন নুসরাত ফারিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১০ ফেব্রুয়ারি – চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

জানা গেছে, বর্তমানে আগের চেয়ে ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো। মূলত এ কারণেই বাসায় নেওয়া হয়েছে এই অভিনেত্রীকে।

দেশের একটি গণমাধ্যমে হাসপাতাল থেকে বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেন তার মা ফেরদৌসি পারভীন।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

তিনি বলেন, গতকাল রাতে ফারিয়াকে যে অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় সুবিধা না থাকায় এদিন করতে পারিনি। দুই দিন পর সিটি স্ক্যান করতে হবে।

অভিনেত্রীর মা আরও বলেন, দীর্ঘদিন ধরেই ফারিয়ার মাথা ব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। গতকাল রাতে ফারিয়ার মাথা ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এমনকি মাথা ব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথা ব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। শুধু তাই নয়, শারীরিকভাবেও ফারিয়া খুব দুর্বল বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ফেরদৌসি পারভীন বলেন, খাওয়া দাওয়ায় খুবই অনিয়ম করায় ফারিয়ার শারীরিক দুর্বলতাটা বেড়েছে। এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে।

ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবেন বলে জানান অভিনেত্রীর মা। পাশাপাশি ভক্তদের কাছে ফারিয়ার জন্য সবার কাছে দোয়াও চান তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। বর্তমানে দুই বাংলায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

হাসপাতাল ছেড়ে ঘরে ফিরলেন নুসরাত ফারিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাসপাতাল ছেড়ে ঘরে ফিরলেন নুসরাত ফারিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ফেব্রুয়ারি – চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।জানা গেছে, বর্তমানে আগের চেয়ে ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো। মূলত এ কারণেই বাসায় নেওয়া হয়েছে এই অভিনেত্রীকে।দেশের একটি গণমাধ্যমে হাসপাতাল থেকে বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেন তার মা ফেরদৌসি পারভীন।তিনি বলেন, গতকাল রাতে ফারিয়াকে যে অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় সুবিধা না থাকায় এদিন করতে পারিনি। দুই দিন পর সিটি স্ক্যান করতে হবে।অভিনেত্রীর মা আরও বলেন, দীর্ঘদিন ধরেই ফারিয়ার মাথা ব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। গতকাল রাতে ফারিয়ার মাথা ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এমনকি মাথা ব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথা ব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। শুধু তাই নয়, শারীরিকভাবেও ফারিয়া খুব দুর্বল বলে জানান তিনি।এ প্রসঙ্গে ফেরদৌসি পারভীন বলেন, খাওয়া দাওয়ায় খুবই অনিয়ম করায় ফারিয়ার শারীরিক দুর্বলতাটা বেড়েছে। এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে।ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবেন বলে জানান অভিনেত্রীর মা। পাশাপাশি ভক্তদের কাছে ফারিয়ার জন্য সবার কাছে দোয়াও চান তিনি।প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। বর্তমানে দুই বাংলায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×