হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রাক্তন স্বামীকে বিয়ের শুভেচ্ছা জানালেন পিঙ্কি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


কলকাতা, ২৩ ফেব্রুয়ারি – কলকাতার জনপ্রিয় কমেডি অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। আর এর মধ্যেই নতুন করে আবার বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চন। বয়সে ২৭ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে রেজিস্ট্রি সেরেছেন। এবার সাবেক স্বামীর বিয়ে নিয়ে মুখ খুললেন পিঙ্কি।

অভিনেত্রী বলেন, আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক। ওরা সুখে থাক। এতদিনের প্রেমের পর সাহসের সঙ্গে যে ওরা বিয়ে করছে তার জন্য ওদের সাধুবাদ। আমিও আমার ছেলেকে নিয়ে ভালো আছি। রোজ রাতে দুজনে মিলে নানা গল্প শুনি। এর থেকে আনন্দের আর কী হতে পারে? ওরাও যেটা করছে আমার মতে একদম ঠিক করছে।

পিঙ্কির সংযোজন, যা হয় ভালোর জন্যই হয়। একজন মা কখনও দুর্বল হয় না। সব পরিস্থিতি সামলাতে পারে তারা। আমার ছেলের বাবার বিয়ে ওর উপর কোনও প্রভাব ফেলবে না। কারণ ওর মায়ের নাম পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

জানুয়ারি মাসেই টলিপাড়ার তারকাদম্পতির বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে আদালত। এরপরেই আইনত বিচ্ছেদ হল কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ আইনি জটিলতার পর কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ ঘটেছে গত ১০ জানুয়ারি।

এদিকে কাজ এবং সংসার একসঙ্গে দুটোই সামলাচ্ছেন পিঙ্কি। টানা ১৪ ঘণ্টা শুটিং করছেন। আবার ছেলের দেখাশোনাও করছেন। একবার পিঙ্কি জানিয়েছিলেন, আমরা ভাবি, বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু আসলে তেমনটা নয়। ওরা সব কিছু বোঝে। আমার ছেলে যদি সহযোগিতা না করত, তা হলে ‘সিঙ্গল মা’ হিসেবে ওকে সামলে কাজ চালিয়ে যেতে পারতাম না। ও জানে, মা শুটিংয়ে রয়েছে, তাই পড়াশোনাটা নিজেকেই করতে হবে। আমরা একসঙ্গে লেকে হাঁটতে যাই, একসঙ্গে আকাশ, তারা দেখি। অনেক সময় যেটা জানি না, সে বিষয়ে ওর থেকে পরামর্শও নিই।

আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

প্রাক্তন স্বামীকে বিয়ের শুভেচ্ছা জানালেন পিঙ্কি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রাক্তন স্বামীকে বিয়ের শুভেচ্ছা জানালেন পিঙ্কি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৩ ফেব্রুয়ারি – কলকাতার জনপ্রিয় কমেডি অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। আর এর মধ্যেই নতুন করে আবার বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চন। বয়সে ২৭ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে রেজিস্ট্রি সেরেছেন। এবার সাবেক স্বামীর বিয়ে নিয়ে মুখ খুললেন পিঙ্কি।অভিনেত্রী বলেন, আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক। ওরা সুখে থাক। এতদিনের প্রেমের পর সাহসের সঙ্গে যে ওরা বিয়ে করছে তার জন্য ওদের সাধুবাদ। আমিও আমার ছেলেকে নিয়ে ভালো আছি। রোজ রাতে দুজনে মিলে নানা গল্প শুনি। এর থেকে আনন্দের আর কী হতে পারে? ওরাও যেটা করছে আমার মতে একদম ঠিক করছে।পিঙ্কির সংযোজন, যা হয় ভালোর জন্যই হয়। একজন মা কখনও দুর্বল হয় না। সব পরিস্থিতি সামলাতে পারে তারা। আমার ছেলের বাবার বিয়ে ওর উপর কোনও প্রভাব ফেলবে না। কারণ ওর মায়ের নাম পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।জানুয়ারি মাসেই টলিপাড়ার তারকাদম্পতির বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে আদালত। এরপরেই আইনত বিচ্ছেদ হল কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ আইনি জটিলতার পর কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ ঘটেছে গত ১০ জানুয়ারি।এদিকে কাজ এবং সংসার একসঙ্গে দুটোই সামলাচ্ছেন পিঙ্কি। টানা ১৪ ঘণ্টা শুটিং করছেন। আবার ছেলের দেখাশোনাও করছেন। একবার পিঙ্কি জানিয়েছিলেন, আমরা ভাবি, বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু আসলে তেমনটা নয়। ওরা সব কিছু বোঝে। আমার ছেলে যদি সহযোগিতা না করত, তা হলে ‘সিঙ্গল মা’ হিসেবে ওকে সামলে কাজ চালিয়ে যেতে পারতাম না। ও জানে, মা শুটিংয়ে রয়েছে, তাই পড়াশোনাটা নিজেকেই করতে হবে। আমরা একসঙ্গে লেকে হাঁটতে যাই, একসঙ্গে আকাশ, তারা দেখি। অনেক সময় যেটা জানি না, সে বিষয়ে ওর থেকে পরামর্শও নিই।আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×