হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মর্টার শেল-গুলির বিকট শব্দে ফের প্রকম্পিত টেকনাফ সীমান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ফের গোলাগুলি ও মর্টার শেলের শব্দ ভেসে আসছে। এতে হোয়াইক্ষ্যং উনছিপ্রাং সীমান্ত গ্রাম ক্ষণে ক্ষণে প্রকম্পিত হয়ে উঠছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার কিছু আগে থেকে এ শব্দ ভেসে আসতে শুরু করে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে টেকনাফ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে আজ সকাল ১০টা থেকে মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ফলে আবারও সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, সকাল থেকে আবারও মর্টার শেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা। সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

টেকনাফ উনছিপ্রাং প্যারা এলাকার চিংড়ি ঘের মালিক আলী আহম্মেদ, সকাল ১০টার পর থেকে আবারও গোলাগুলির শব্দ ভেসে আসছে। এটি মিয়ানমারের কুমিরখালী এলাকায় হচ্ছে। আমরা এখান থেকে আগুনের ধোঁয়া দেখছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মর্টার শেল-গুলির বিকট শব্দে ফের প্রকম্পিত টেকনাফ সীমান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মর্টার শেল-গুলির বিকট শব্দে ফের প্রকম্পিত টেকনাফ সীমান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ফের গোলাগুলি ও মর্টার শেলের শব্দ ভেসে আসছে। এতে হোয়াইক্ষ্যং উনছিপ্রাং সীমান্ত গ্রাম ক্ষণে ক্ষণে প্রকম্পিত হয়ে উঠছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার কিছু আগে থেকে এ শব্দ ভেসে আসতে শুরু করে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে টেকনাফ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে আজ সকাল ১০টা থেকে মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ফলে আবারও সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, সকাল থেকে আবারও মর্টার শেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা। সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে। টেকনাফ উনছিপ্রাং প্যারা এলাকার চিংড়ি ঘের মালিক আলী আহম্মেদ, সকাল ১০টার পর থেকে আবারও গোলাগুলির শব্দ ভেসে আসছে। এটি মিয়ানমারের কুমিরখালী এলাকায় হচ্ছে। আমরা এখান থেকে আগুনের ধোঁয়া দেখছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×