হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ মার্চ ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৭ মার্চ – যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বাস স্টপের কাছে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে ৮ জন আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে একটি বাস স্টপের কাছে শিক্ষার্থীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, ১৫ থেকে ১৭ বছর বয়সী আট শিক্ষার্থী ওই বাস স্টপে অপেক্ষা করার সময় একটি গাড়ি থেকে তিন ব্যক্তি নেমে অন্তত ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা আহত হয় এবং দুটি বাসে গুলি লাগে।

এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং হামলার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এর আগে, স্থানীয় সময় গত রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গুলি ছোড়া শুরু করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন পুরুষ নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ মার্চ ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৭ মার্চ – যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বাস স্টপের কাছে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে ৮ জন আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে একটি বাস স্টপের কাছে শিক্ষার্থীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, ১৫ থেকে ১৭ বছর বয়সী আট শিক্ষার্থী ওই বাস স্টপে অপেক্ষা করার সময় একটি গাড়ি থেকে তিন ব্যক্তি নেমে অন্তত ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা আহত হয় এবং দুটি বাসে গুলি লাগে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং হামলার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এর আগে, স্থানীয় সময় গত রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গুলি ছোড়া শুরু করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন পুরুষ নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৭ মার্চ ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×