হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় দুটি করাতকল সীলগালা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

পেকুয়ায় যত্রতত্রে গড়ে উঠেছে অবৈধ করাতকল। উপজেলায় গড়ে উঠেছে অন্তত ৩০টি করাতকল। এসবের কোনটাই অনুমোদন নেই। বুধবার (২৭ মার্চ) পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় টইটং হাজি বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে মো.হাবিবুর রহমান ও খোকনের দুটি করাতকল সীলগালা করেন।

এছাড়া পেকুয়া বাজার ও কলেজগেইট চৌমুহনীতেও মোবাইকোর্ট পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখল করে পার্কিং করে যানজট সৃষ্টি করায় বিভিন্ন ব্যবসায়ী, সিএনজি ও টমটম চালকদের মোট সাত হাজার সাতশত টাকা অর্থ জরিমানা করা হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম বলেন, অনুমোদন না থাকায় বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে টইটং হাজিবাজারের দুটি করাতকল সীলগালা করে দেওয়া হয়েছে। এর আগে ২৪ মার্চ টইটং ইউপির কার্যালয় সংলগ্ন জালিয়ার চাং রাস্তার মাথা এলাকা থেকে রুহুল কাদের ও আমিন উল্লাহর দুটি করাতকল সীলগালা করা হয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

তিনি আরো বলেন, ডিসি অফিসের তথ্যমতে পেকুয়ায় ২৬টি করাতকল রয়েছে। এসবের কোনটাই অনুমোদন নেই। ডিসি অফিসের নির্দেশনা রয়েছে অবৈধ করাতকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। পর্যাক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হবে। বনবিভাগের ১০ কিলোমিটারের মধ্যে কোন করাতকল বসানো যাবেনা বলেও জানান তিনি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় দুটি করাতকল সীলগালা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় দুটি করাতকল সীলগালা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: পেকুয়ায় যত্রতত্রে গড়ে উঠেছে অবৈধ করাতকল। উপজেলায় গড়ে উঠেছে অন্তত ৩০টি করাতকল। এসবের কোনটাই অনুমোদন নেই। বুধবার (২৭ মার্চ) পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় টইটং হাজি বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে মো.হাবিবুর রহমান ও খোকনের দুটি করাতকল সীলগালা করেন। এছাড়া পেকুয়া বাজার ও কলেজগেইট চৌমুহনীতেও মোবাইকোর্ট পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখল করে পার্কিং করে যানজট সৃষ্টি করায় বিভিন্ন ব্যবসায়ী, সিএনজি ও টমটম চালকদের মোট সাত হাজার সাতশত টাকা অর্থ জরিমানা করা হয়। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম বলেন, অনুমোদন না থাকায় বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে টইটং হাজিবাজারের দুটি করাতকল সীলগালা করে দেওয়া হয়েছে। এর আগে ২৪ মার্চ টইটং ইউপির কার্যালয় সংলগ্ন জালিয়ার চাং রাস্তার মাথা এলাকা থেকে রুহুল কাদের ও আমিন উল্লাহর দুটি করাতকল সীলগালা করা হয়েছে। তিনি আরো বলেন, ডিসি অফিসের তথ্যমতে পেকুয়ায় ২৬টি করাতকল রয়েছে। এসবের কোনটাই অনুমোদন নেই। ডিসি অফিসের নির্দেশনা রয়েছে অবৈধ করাতকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। পর্যাক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হবে। বনবিভাগের ১০ কিলোমিটারের মধ্যে কোন করাতকল বসানো যাবেনা বলেও জানান তিনি

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×