পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার সৃষ্ট আগুনে পুড়ে গেছে সাত ভাইয়ের দুইটি বসতবাড়ি। শনিবার রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা ১০ মিনিট) ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানাগেছে, আন্নর আলী মাতবর পাড়া এলাকায় আকতার হোসেনের ছেলে আমির হোসেনের রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় পাশের তার ভাই শাহদত হোসেন, মোজাম্মেল, ইব্রাহিম, বাচ্চু, হামিদ হোসেন, ছোটনের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় লোকজন ও পেকুয়ার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লোকজন আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মালামাল সম্পুর্ন পুড়ে গেছে।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তবে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান,আগুনে তাদের অন্তত ২০-২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, আমির হোসেন ছাড়া অপর ছয় ভাইয়ের পরিবার এক বসতবাড়িতে বসবাস করতো।
ইউপির সদস্য মো.ফোরকান আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ




মন্তব্য করুন