হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে নাফ নদীত মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নাফনদের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলেদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওই জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল। গুলিবিদ্ধ জেলেরা সাগরে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার ছিদ্দিকের ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফ নদী দিয়ে কূলে ফিরছিলেন।

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমাদের দুজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফনদের বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া ইয়াছমিন জানান, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত। তাকে টেকনাফে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর জেলে ফারুকের ৩টি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলিতে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ গুলিবিদ্ধ জেলেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওপারে মাছ শিকারে গিয়ে জেলেরা গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।’ পাশাপাশি সীমান্তের পরিস্থিতি আপততে শান্ত আছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি বলেন, শাহপরীর দ্বীপ নাফ নদীতে মাছ শিকার করে ফেরার পথে মিয়ানমার বাহিনীর গুলিতে দুই জেলে আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার উদ্ধারে আমাদের লোকজন সহ সবাই ওদেরকে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে এসে প্রাইমারি টিট দেওয়ার পর একজনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার দেওয়া হয়েছে।

এদিকে রোববার সকাল থেকে কোস্টগার্ডের নাফ নদে টহল চলে। টহল পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তার পরিদর্শনের সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহতের ঘটনা ঘটেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে নাফ নদীত মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নাফনদের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলেদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল। গুলিবিদ্ধ জেলেরা সাগরে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার ছিদ্দিকের ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফ নদী দিয়ে কূলে ফিরছিলেন। ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমাদের দুজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফনদের বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া ইয়াছমিন জানান, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত। তাকে টেকনাফে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর জেলে ফারুকের ৩টি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলিতে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ গুলিবিদ্ধ জেলেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওপারে মাছ শিকারে গিয়ে জেলেরা গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।’ পাশাপাশি সীমান্তের পরিস্থিতি আপততে শান্ত আছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি বলেন, শাহপরীর দ্বীপ নাফ নদীতে মাছ শিকার করে ফেরার পথে মিয়ানমার বাহিনীর গুলিতে দুই জেলে আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার উদ্ধারে আমাদের লোকজন সহ সবাই ওদেরকে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে এসে প্রাইমারি টিট দেওয়ার পর একজনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার দেওয়া হয়েছে। এদিকে রোববার সকাল থেকে কোস্টগার্ডের নাফ নদে টহল চলে। টহল পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তার পরিদর্শনের সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহতের ঘটনা ঘটেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×