হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় দন্ত চিকিৎসালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারের কেয়া ডেন্টাল কেয়ার নামক একটি দন্ত চিকিৎসালয় থেকে শাখাওয়াত উল্লাহ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শাখাওয়াত উল্লাহ টইটং ইউনিয়নের কইড়ার পাড়া এলাকার মৃত শফিউল্লাহ চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,কেয়া ডেন্টাল কেয়ার চিকিৎসালয়ে দাঁতের ডাক্তার দেখাতে একজন মহিলা রোগি আসেন। তিনি চেম্বারের ভিতরে ঢুকে দেখতে পান চিকিৎসালয়ের দ্বিতীয় কক্ষে বৈদ্যুতিক পাকার সাথে গলায় রশি প্যাচানো একজন যুবক ঝুলছে। এসময় তিনি চিৎকার করলে পাশের লোকজন জড়ো হন। এবং তাদেরকে গলায় ফাঁস লাগানো লাশের কথা বলেন। পরে উৎসুক জনতা পুলিশকে বিষয়টি জানালে তারা গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

জানাগেছে, চন্ত চিকিৎসক সৈয়দ এম এ মুসার পরিচালিত কেয়া ডেন্টাল কেয়ারে মুসার সহকারী ছিলেন শাখাওয়াত উল্লাহ। সকালে শাখাওয়াত চিকিৎসালয়ে আসলেও সৈয়দ মুসা চেম্বার করেন নি। খোঁজ নিয়ে জানাগেছে, মুসা এসময় তার নিজ বাড়ি শিখালীতে অবস্থান করছিলেন।

নিহতের মা রানু আক্তার বলেন, গত দুই মাস আগে তাঁর ছেলে মুসার সহকারী হিসেবে কাজ করেন। সকাল ১০টার দিকে শাখাওয়াত বাড়ি থেকে মুসার চেম্বারে আসেন। বিকেলে মৃত্যুর খবর শুনলাম।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এবিষয়ে সৈয়দ এম এ মুসা বলেন, শাখাওয়াত দুই মাস ধরে আমার চেম্বারে কাজ করেন। দুপুর দেড়টার দিকে আমাকে ফোন করে চার হাজার টাকার প্রয়োজন বলে জানান। আমি তখন বাড়িতে ছিলাম। আমি সন্ধ্যায় চেম্বারে আসলে দিবো বলছি। বিকেলে শুনলাম সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় দন্ত চিকিৎসালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় দন্ত চিকিৎসালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারের কেয়া ডেন্টাল কেয়ার নামক একটি দন্ত চিকিৎসালয় থেকে শাখাওয়াত উল্লাহ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শাখাওয়াত উল্লাহ টইটং ইউনিয়নের কইড়ার পাড়া এলাকার মৃত শফিউল্লাহ চৌধুরীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়,কেয়া ডেন্টাল কেয়ার চিকিৎসালয়ে দাঁতের ডাক্তার দেখাতে একজন মহিলা রোগি আসেন। তিনি চেম্বারের ভিতরে ঢুকে দেখতে পান চিকিৎসালয়ের দ্বিতীয় কক্ষে বৈদ্যুতিক পাকার সাথে গলায় রশি প্যাচানো একজন যুবক ঝুলছে। এসময় তিনি চিৎকার করলে পাশের লোকজন জড়ো হন। এবং তাদেরকে গলায় ফাঁস লাগানো লাশের কথা বলেন। পরে উৎসুক জনতা পুলিশকে বিষয়টি জানালে তারা গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জানাগেছে, চন্ত চিকিৎসক সৈয়দ এম এ মুসার পরিচালিত কেয়া ডেন্টাল কেয়ারে মুসার সহকারী ছিলেন শাখাওয়াত উল্লাহ। সকালে শাখাওয়াত চিকিৎসালয়ে আসলেও সৈয়দ মুসা চেম্বার করেন নি। খোঁজ নিয়ে জানাগেছে, মুসা এসময় তার নিজ বাড়ি শিখালীতে অবস্থান করছিলেন। নিহতের মা রানু আক্তার বলেন, গত দুই মাস আগে তাঁর ছেলে মুসার সহকারী হিসেবে কাজ করেন। সকাল ১০টার দিকে শাখাওয়াত বাড়ি থেকে মুসার চেম্বারে আসেন। বিকেলে মৃত্যুর খবর শুনলাম। এবিষয়ে সৈয়দ এম এ মুসা বলেন, শাখাওয়াত দুই মাস ধরে আমার চেম্বারে কাজ করেন। দুপুর দেড়টার দিকে আমাকে ফোন করে চার হাজার টাকার প্রয়োজন বলে জানান। আমি তখন বাড়িতে ছিলাম। আমি সন্ধ্যায় চেম্বারে আসলে দিবো বলছি। বিকেলে শুনলাম সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×