দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা থেকে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজারে জরুরি অবতরণ করা ইউএস-বাংলার ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। যেখানে ৪৫ জন যাত্রী রয়েছে। তারা সবাই নিরাপদে চট্টগ্রামে পৌঁছেছে বলে জানা গেছে।
সোমবার (০৬ মে) বিকেল সাড়ে ৭ টায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কক্সবাজার থেকে ফ্লাইটটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। কোনো ফ্লাইটের শিডিউল এখনো পর্যন্ত বিপর্যয় হয়নি।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
কক্সবাজার বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামে আসা কলকাতা থেকে ইউএস-বাংলার ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ করে। যেখানে ৪৫ জন যাত্রী আছে। তারা সবাই নিরাপদে ছিল। তাদেরকে বিমানের মধ্যেই খাবার দেওয়া হয়েছে।




মন্তব্য করুন