হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে এক জনকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

পাওনা টাকা এবং পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৩ মে) বিকাল ৪টায় মহেশখালীয়া পাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত আমির আহমদের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, আবদুর রাজ্জাক তার বন্ধু মো: আলীসহ সোমবার বিকালে তুলাতলী নিজ গ্রাম থেকে বটতলি বাজারে যাওয়ার পথে সদর ইউপির মহেষখালীয়াপাড়া গ্রামে ভিকটিমকে গতিরোধ করে।

পূর্ব শত্রুতার জের ধরে নতুন পল্লান পাড়ার আবদুস সালামের ছেলে সাহাব উদ্দিন, আমান উল্লাহ ও সেলিম ভিকটিমকে লাঠি দিয়ে মারতে মারতে গ্রামের ভিতর নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় মহেশখালীয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তত এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে এক জনকে পিটিয়ে হত্যার অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে এক জনকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
Print Image
পাওনা টাকা এবং পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৩ মে) বিকাল ৪টায় মহেশখালীয়া পাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত আমির আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, আবদুর রাজ্জাক তার বন্ধু মো: আলীসহ সোমবার বিকালে তুলাতলী নিজ গ্রাম থেকে বটতলি বাজারে যাওয়ার পথে সদর ইউপির মহেষখালীয়াপাড়া গ্রামে ভিকটিমকে গতিরোধ করে। পূর্ব শত্রুতার জের ধরে নতুন পল্লান পাড়ার আবদুস সালামের ছেলে সাহাব উদ্দিন, আমান উল্লাহ ও সেলিম ভিকটিমকে লাঠি দিয়ে মারতে মারতে গ্রামের ভিতর নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় মহেশখালীয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তত এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×