হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলতি মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


ডাবলিন, ১৫ মে – চলতি মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। বুধবার (১৫ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তবে কোনো নির্দিষ্ট তারিখের কথা জানানো হয়নি।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন জানিয়েছেন, মে মাস শেষ হওয়ার আগেই আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো।

চলতি বছরের মার্চ মাসে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা এক যৌথ বিবৃতিতে জানায়, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে তারা প্রস্তুত।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

গত সপ্তাহে ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছিলেন, স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া ২১ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে।

তবে বুধবার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মে মাসের কোন তারিখে এই স্বীকৃতি দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি।

মার্টিন বলেছেন, নির্দিষ্ট দিন এখনো ঠিক করা হয়নি। কারণ আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি এক সঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে। কিন্তু তা মে মাস শেষ হওয়া আগেই হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৯ হাজার ৬১ জন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলতি মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলতি মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ডাবলিন, ১৫ মে – চলতি মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। বুধবার (১৫ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তবে কোনো নির্দিষ্ট তারিখের কথা জানানো হয়নি।আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন জানিয়েছেন, মে মাস শেষ হওয়ার আগেই আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো।চলতি বছরের মার্চ মাসে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা এক যৌথ বিবৃতিতে জানায়, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে তারা প্রস্তুত।গত সপ্তাহে ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছিলেন, স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া ২১ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে।তবে বুধবার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মে মাসের কোন তারিখে এই স্বীকৃতি দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি।মার্টিন বলেছেন, নির্দিষ্ট দিন এখনো ঠিক করা হয়নি। কারণ আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি এক সঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য।তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে। কিন্তু তা মে মাস শেষ হওয়া আগেই হবে।গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৯ হাজার ৬১ জন।সূত্র: জাগো নিউজআইএ/ ১৫ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×