হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচা মাতালেন ঐশ্বরিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন


মুম্বাই, ১৭ মে – বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। ১৪ মে বসেছে উৎসবের ৭৭তম আসর। প্রতিবারের মতো এ আসরেও রেড কার্পেটে হাঁটার ঐতিহ্য ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।

বৃহস্পতিবার ঐশ্বরিয়াকে ‘গডফাদার’ খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি ‘মেগালোপোলিস’ এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে। সোনার বিবরণসহ একটি কালো এবং সাদা পোশাকে। পোশাকটি ডিজাইন করেছেন ফাল্গুনী শেন ময়ূর।

বরাবরের মতো এবারের আসরেও দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া। তার আগে মেয়ে আরাধ্যর হাত ধরে হাজির হন বচ্চন বধূ। প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন। কানের লাল গালিচায়ও প্লাস্টার হাতেই দেখা যায় ঐশ্বরিয়াকে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার। কানে যোগ দেওয়ার আগে তার হাতের এ অবস্থা দেখে মন ভেঙে যায় বহু ভক্ত অনুরাগীদের। কিন্তু দমে যাননি ঐশ্বরিয়া। ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচা মাতান, সঙ্গে মানুষের হৃদয়ও জয় করে নেন।

ঐশ্বরিয়া রায় ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন।

এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।

আইএ/ ১৭ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচা মাতালেন ঐশ্বরিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচা মাতালেন ঐশ্বরিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৭ মে – বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। ১৪ মে বসেছে উৎসবের ৭৭তম আসর। প্রতিবারের মতো এ আসরেও রেড কার্পেটে হাঁটার ঐতিহ্য ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।বৃহস্পতিবার ঐশ্বরিয়াকে ‘গডফাদার’ খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি ‘মেগালোপোলিস’ এর প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে। সোনার বিবরণসহ একটি কালো এবং সাদা পোশাকে। পোশাকটি ডিজাইন করেছেন ফাল্গুনী শেন ময়ূর।বরাবরের মতো এবারের আসরেও দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া। তার আগে মেয়ে আরাধ্যর হাত ধরে হাজির হন বচ্চন বধূ। প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন। কানের লাল গালিচায়ও প্লাস্টার হাতেই দেখা যায় ঐশ্বরিয়াকে।ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার। কানে যোগ দেওয়ার আগে তার হাতের এ অবস্থা দেখে মন ভেঙে যায় বহু ভক্ত অনুরাগীদের। কিন্তু দমে যাননি ঐশ্বরিয়া। ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচা মাতান, সঙ্গে মানুষের হৃদয়ও জয় করে নেন।ঐশ্বরিয়া রায় ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন।এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।আইএ/ ১৭ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×