হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৭ মে – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য বাধ্য করবে এমন একটি বিল পাস করেছে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

বৃহস্পতিবার (১৬ মে) বিলটি পাস হওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেনকে তিরস্কারও করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদে দ্য ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্টেন্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলটির পক্ষে ভোট দেন ২২৪ জন। এর বিপক্ষে ছিল ১৮৭ জন। ইসরায়েলকে অস্ত্র দেয়ার পক্ষে রিপাবলিকান জনপ্রতিনিধির পাশাপাশি ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির ১৬ জন জনপ্রতিনিধিও ছিলেন।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

এই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে এমন সম্ভাবনা কম। কারণ এই আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাস হতে হবে। যেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

রিপাবলিকানদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে ব্যাপক আন্দোলনের মুখে বাইডেন ইসরায়েলকে সহায়তা বন্ধ করেছেন।

পার্লামেন্ট ভোটের পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান জনপ্রতিনিধি এবং পরিষদের স্পিকার মাইক জনসন এক সংবাদ সম্মেলনে বাইডেনের নাম উল্লেখ করে বলেন,

ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো স্থগিতের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা ভয়ঙ্কর এবং এর পরিণতি হবে সুদূরপ্রসারী। কেউ একজন নিজের রাজনৈতিক ফায়দার জন্য মার্কিন নীতি নিয়ে ছিনিমিনি খেলবে-তা আমরা কখনও বরদাস্ত করব না।

চলতি মাসের শুরুতে গাজার রাফায় হামলা চালানো নিয়ে মতবিরোধ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার চালান আটকে দেয়। একইসঙ্গে ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেয়ার হুমকি দেন বাইডেন। যদিও গত ১৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ইসরায়েলকে আরো ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চায় মার্কিন সরকার।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৭ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৭ মে – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য বাধ্য করবে এমন একটি বিল পাস করেছে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।বৃহস্পতিবার (১৬ মে) বিলটি পাস হওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেনকে তিরস্কারও করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদে দ্য ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্টেন্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলটির পক্ষে ভোট দেন ২২৪ জন। এর বিপক্ষে ছিল ১৮৭ জন। ইসরায়েলকে অস্ত্র দেয়ার পক্ষে রিপাবলিকান জনপ্রতিনিধির পাশাপাশি ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির ১৬ জন জনপ্রতিনিধিও ছিলেন।এই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে এমন সম্ভাবনা কম। কারণ এই আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাস হতে হবে। যেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।রিপাবলিকানদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে ব্যাপক আন্দোলনের মুখে বাইডেন ইসরায়েলকে সহায়তা বন্ধ করেছেন।পার্লামেন্ট ভোটের পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান জনপ্রতিনিধি এবং পরিষদের স্পিকার মাইক জনসন এক সংবাদ সম্মেলনে বাইডেনের নাম উল্লেখ করে বলেন,ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো স্থগিতের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা ভয়ঙ্কর এবং এর পরিণতি হবে সুদূরপ্রসারী। কেউ একজন নিজের রাজনৈতিক ফায়দার জন্য মার্কিন নীতি নিয়ে ছিনিমিনি খেলবে-তা আমরা কখনও বরদাস্ত করব না।চলতি মাসের শুরুতে গাজার রাফায় হামলা চালানো নিয়ে মতবিরোধ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার চালান আটকে দেয়। একইসঙ্গে ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেয়ার হুমকি দেন বাইডেন। যদিও গত ১৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ইসরায়েলকে আরো ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চায় মার্কিন সরকার।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ১৭ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×