হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে হ্যান্ডগ্রেনেড, ওয়ান শুটারগান, এসএমজি সহ বিপুল পরিমাণ ও গোলাবারুদসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

রবিবার (১৯ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে ক্যাম্প-২০ এর বিপরীতে কাটাতারের বাইরে বাগান পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। একই দিন বিকেলে সংবাদ সম্মেলনে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

১৪ এপিবিএন সূত্রে জানা যায়, রবিবার রাতে ক্যাম্পে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে বাগান পাহাড়ে অভিযান শুরু করে এপিবিএন। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো ক্যাম্প-১৭ এর এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন(২৯), এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), ক্যাম্প-৫ এর সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন(৩০) ও ক্যাম্প-৭ এর এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো.হারুন(২২)।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি বড় ওয়ান শুটারগান (এলজি), ৪টি মাঝারি সাইজের ওয়ান শুটার গান (এলজি), একটি দেশীয় তৈরি এমএমজি সাদৃশ্য ওয়ানশুটারগান, দুটি লম্বা কিরিচ, ৪টি হ্যান্ডগ্রেনেড,ছয় রাউন্ড রাইফেলের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি,এক রাউন্ড কার্তুজ, ১১টি গুলির খোসা, দুটি কার্তুজের খোসা,হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল ও দুটি ওয়াকিটকি চার্জার।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সংবাদ সম্মেলন ১৪ এপিবিএন অধিনায়ক জানায়,”গ্রেফতারকৃত চারজন-ই আরসা’র সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত এবং উখিয়া থানার অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতরা ক্যাম্পকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করে অস্ত্র মজুদ করছিলো বলে জানান তিনি।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে হ্যান্ডগ্রেনেড, ওয়ান শুটারগান, এসএমজি সহ বিপুল পরিমাণ ও গোলাবারুদসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা। রবিবার (১৯ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে ক্যাম্প-২০ এর বিপরীতে কাটাতারের বাইরে বাগান পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। একই দিন বিকেলে সংবাদ সম্মেলনে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। ১৪ এপিবিএন সূত্রে জানা যায়, রবিবার রাতে ক্যাম্পে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে বাগান পাহাড়ে অভিযান শুরু করে এপিবিএন। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো ক্যাম্প-১৭ এর এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন(২৯), এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), ক্যাম্প-৫ এর সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন(৩০) ও ক্যাম্প-৭ এর এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো.হারুন(২২)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি বড় ওয়ান শুটারগান (এলজি), ৪টি মাঝারি সাইজের ওয়ান শুটার গান (এলজি), একটি দেশীয় তৈরি এমএমজি সাদৃশ্য ওয়ানশুটারগান, দুটি লম্বা কিরিচ, ৪টি হ্যান্ডগ্রেনেড,ছয় রাউন্ড রাইফেলের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি,এক রাউন্ড কার্তুজ, ১১টি গুলির খোসা, দুটি কার্তুজের খোসা,হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল ও দুটি ওয়াকিটকি চার্জার। সংবাদ সম্মেলন ১৪ এপিবিএন অধিনায়ক জানায়,"গ্রেফতারকৃত চারজন-ই আরসা'র সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত এবং উখিয়া থানার অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতরা ক্যাম্পকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করে অস্ত্র মজুদ করছিলো বলে জানান তিনি।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×