হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোটকেন্দ্রে দীপিকা, দেখা গেল ‘বেবি বাম্প’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২১ মে – আর কয়েকমাস পরই বলিউডের তারকা দম্পতি রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসছে সন্তান। গত ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দেন অভিনেত্রী। এরপর খুব কম ক্যামেরার সামনে দেখা গেছে নায়িকার, অনেকেই বলেছিলেন সারোগেসির মাধ্যমে বাবা-মা হতে যাচ্ছেন রণবীর ও দীপিকা। তবে এবারে সব উত্তর পাওয়া গেলো। ভারতের লোকসভা নির্বাচনের ভোট কেন্দ্রে। বেবি বাম্প নিয়ে ভোট প্রদান করলেন অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, আজ (২০ মে) লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ চলছে। ভোট প্রদান করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন দীপিকা। মুহূর্তের মধ্যে টক অব দ্য টাউনে পরিণত হন দীপিকা।

একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যাতে তাতে দেখা যায়, গাড়ির দরজা খুলে দিচ্ছেন দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং। তাকে ধরে গাড়ি থেকেও নামান তিনি। এরপর রণবীরের হাত ধরে ভোট কেন্দ্রে প্রবেশ করেন দীপিকা।সাদা ওভার সাইজ শার্ট আর ডেনিমে দেখা মিলল দীপিকার। ঢলা পোশাকেও স্পষ্ট নায়িকার বেবি বাম্প। ধীরগতিতে হাঁটছিলেন দীপিকা আর তাকে আগলে রাখছিলেন রণবীর সিং।

আরও পড়ুন

আদালত প্রাঙ্গণে পরীমনির তাণ্ডব: জামিন পেলেও সাংবাদিক ও বিচারপ্রার্থীকে হেনস্তার অভিযোগ

বরাবরই স্ত্রীকে আগলে রাখেন রণবীর সিং। এ জন্য ভক্তদের মাঝে আলাদা প্রশংসা পান তিনি। দীপিকাও একাধিক সাক্ষাৎকারে রণবীরের প্রশংসা করেছেন তাকে যত্ন নেয়ার জন্য। দীপিকার পাশে থাকার জন্য এবার ভক্তদের ফের প্রশংসা পাচ্ছেন রণবীর সিং।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেট থেকে শুরু হয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে এই দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

আইএ/ ২১ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ভোটকেন্দ্রে দীপিকা, দেখা গেল ‘বেবি বাম্প’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোটকেন্দ্রে দীপিকা, দেখা গেল ‘বেবি বাম্প’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২১ মে – আর কয়েকমাস পরই বলিউডের তারকা দম্পতি রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসছে সন্তান। গত ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দেন অভিনেত্রী। এরপর খুব কম ক্যামেরার সামনে দেখা গেছে নায়িকার, অনেকেই বলেছিলেন সারোগেসির মাধ্যমে বাবা-মা হতে যাচ্ছেন রণবীর ও দীপিকা। তবে এবারে সব উত্তর পাওয়া গেলো। ভারতের লোকসভা নির্বাচনের ভোট কেন্দ্রে। বেবি বাম্প নিয়ে ভোট প্রদান করলেন অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, আজ (২০ মে) লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ চলছে। ভোট প্রদান করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন দীপিকা। মুহূর্তের মধ্যে টক অব দ্য টাউনে পরিণত হন দীপিকা।একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যাতে তাতে দেখা যায়, গাড়ির দরজা খুলে দিচ্ছেন দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং। তাকে ধরে গাড়ি থেকেও নামান তিনি। এরপর রণবীরের হাত ধরে ভোট কেন্দ্রে প্রবেশ করেন দীপিকা।সাদা ওভার সাইজ শার্ট আর ডেনিমে দেখা মিলল দীপিকার। ঢলা পোশাকেও স্পষ্ট নায়িকার বেবি বাম্প। ধীরগতিতে হাঁটছিলেন দীপিকা আর তাকে আগলে রাখছিলেন রণবীর সিং।বরাবরই স্ত্রীকে আগলে রাখেন রণবীর সিং। এ জন্য ভক্তদের মাঝে আলাদা প্রশংসা পান তিনি। দীপিকাও একাধিক সাক্ষাৎকারে রণবীরের প্রশংসা করেছেন তাকে যত্ন নেয়ার জন্য। দীপিকার পাশে থাকার জন্য এবার ভক্তদের ফের প্রশংসা পাচ্ছেন রণবীর সিং।সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেট থেকে শুরু হয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে এই দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি।আইএ/ ২১ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×