হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাবা হারালেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৯ মে – দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’-খ্যাত জায়রা ওয়াসিমের বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছে। একটি হৃদয় বিদারক পোস্ট শেয়ার করে বাবা হারানোর সংবাদটি নিজেই জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছেন। আপনারা আপনাদের দোয়া-তে (প্রার্থনায়) তাকে স্মরণ করুন। এবং আল্লাহর কাছে তার ত্রুটি-বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার কবরকে শান্তিময় করুন। আগামীর এই সফর সহজ করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ স্তর দান করুন।’

মাত্র ১৬ বছর বয়সে ২০১৬ সালে বলিউডে পা রাখেন জায়রা। তিনি নীতেশ তিওয়ারির ব্লকবাস্টার স্পোর্টস ড্রামা দঙ্গলে ছিলেন আমির খানের মেয়ের চরিত্রে। প্রবীণ কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের ছোট মেয়ের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। মুক্তির সঙ্গে সঙ্গে ছবিটি বিশ্বব্যাপী সর্বাধিক উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এরপর জায়রা অদ্বৈত চন্দনের ২০১৭ সালের মিউজিক্যাল ব্লকবাস্টার সিক্রেট সুপারস্টার-এ অভিনয় করেন মুখ্য চরিত্রে। একজন মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন, যে বোরখা পরে নিজের গানের ভিডিয়ো আপলোড করে হয়ে ওঠে গোটা দেশের সেনসেশন। নিজেকে পরিচয় দেয় ‘সিক্রেট সুপারস্টার’ হিসেবে। পরে নিজের বাবার বিরোধিতা করে সোচ্চার হয় অন্যায়ের বিরুদ্ধে। এই সিনেমাতেও ছিল আমির খান। ভালো ব্যবসা করেছিল এই সিনেমাও।

উল্লেখ্য, ২০১৯ সালে সোনালি বোসের ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির পর ১৮ বছর বয়সে অভিনয় ছেড়ে দেন জায়রা। সেই সিনেমায় এক দুরারোগ্য অসুস্থতার সঙ্গে লড়াই করা একটি যুবতী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং রোহিত সরফ অভিনয় ছিলেন।

অভিনয় ছাড়ার পর ফিরে যান পরিবারের কাছে কাশ্মীরে। ২০১৯ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি তাকে। জায়রার দাবি ছিল, সিনেমার অভিনয় তার ধর্মীয় বিশ্বাসে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, নেটদুনিয়ায় প্রায়শই হিজাব পরার পক্ষে সওয়াল করেন তিনি।

আইএ/ ২৯ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বাবা হারালেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাবা হারালেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৯ মে – দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’-খ্যাত জায়রা ওয়াসিমের বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছে। একটি হৃদয় বিদারক পোস্ট শেয়ার করে বাবা হারানোর সংবাদটি নিজেই জানিয়েছেন।মঙ্গলবার (২৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছেন। আপনারা আপনাদের দোয়া-তে (প্রার্থনায়) তাকে স্মরণ করুন। এবং আল্লাহর কাছে তার ত্রুটি-বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার কবরকে শান্তিময় করুন। আগামীর এই সফর সহজ করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ স্তর দান করুন।’মাত্র ১৬ বছর বয়সে ২০১৬ সালে বলিউডে পা রাখেন জায়রা। তিনি নীতেশ তিওয়ারির ব্লকবাস্টার স্পোর্টস ড্রামা দঙ্গলে ছিলেন আমির খানের মেয়ের চরিত্রে। প্রবীণ কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের ছোট মেয়ের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। মুক্তির সঙ্গে সঙ্গে ছবিটি বিশ্বব্যাপী সর্বাধিক উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে।এরপর জায়রা অদ্বৈত চন্দনের ২০১৭ সালের মিউজিক্যাল ব্লকবাস্টার সিক্রেট সুপারস্টার-এ অভিনয় করেন মুখ্য চরিত্রে। একজন মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন, যে বোরখা পরে নিজের গানের ভিডিয়ো আপলোড করে হয়ে ওঠে গোটা দেশের সেনসেশন। নিজেকে পরিচয় দেয় ‘সিক্রেট সুপারস্টার’ হিসেবে। পরে নিজের বাবার বিরোধিতা করে সোচ্চার হয় অন্যায়ের বিরুদ্ধে। এই সিনেমাতেও ছিল আমির খান। ভালো ব্যবসা করেছিল এই সিনেমাও।উল্লেখ্য, ২০১৯ সালে সোনালি বোসের ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির পর ১৮ বছর বয়সে অভিনয় ছেড়ে দেন জায়রা। সেই সিনেমায় এক দুরারোগ্য অসুস্থতার সঙ্গে লড়াই করা একটি যুবতী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং রোহিত সরফ অভিনয় ছিলেন।অভিনয় ছাড়ার পর ফিরে যান পরিবারের কাছে কাশ্মীরে। ২০১৯ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি তাকে। জায়রার দাবি ছিল, সিনেমার অভিনয় তার ধর্মীয় বিশ্বাসে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, নেটদুনিয়ায় প্রায়শই হিজাব পরার পক্ষে সওয়াল করেন তিনি।আইএ/ ২৯ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×