হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিয়ের দাবিতে সালমানের বাড়ির সামনে তরুণীর কাণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৩ জুন – বলিউড সুপার স্টার সালমান খানকে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে তোলপাড় ঘটনা ঘটিয়েছেন এক নারী ভক্ত। জানা গেছে, সালমানের পানভেলের ফার্মহাউজের সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাকে ডাকতে থাকেন সেই নারী ভক্ত।

এ নারী ভক্তের ডাকে সালমানকে যেন বেরিয়ে আসতেই হবে বাড়ি থেকে। আর কিছুক্ষণ ধরে চিৎকার-চেঁচামেচি করার পর আশেপাশের মানুষজন বিরক্ত হয়ে পুলিশকে খবর দেন। কিছুদিন আগেই সালমানের বাড়ির সামনে গুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তারপর থেকে বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন সালমান খান।

গুলিকাণ্ডে গত ১ জুন আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। এরই মাঝে সালমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটেছে। কেউ কেউ এটাকে সালমানের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সালমান খানের এক নারী ভক্ত তার পানভেলের ফার্মহাউজের সামনে এসে চিৎকার করে বলতে থাকেন যে তিনি এ নায়ককে বিয়ে করতে চান। উচ্চস্বরে সালমানকে ডাকছিলেন এ নারী। তার এ চিৎকার শুনে প্রতিবেশী ও সালমানের ফার্মহাউজের কর্মীরা পুলিশকে ডাকতে বাধ্য হয়।

আশেপাশের মানুষজন পুরো ঘটনাটি ভিডিও করেছেন। তাদের কাছ থেকে জানা যায় যে, সেই নারী অনুরাগীর বয়স মাত্র ২৪ বছর। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই পানভেল তালুক কর্মরত পুলিশ সদস্য সেই নারী অনুরাগীকে গ্রেফতার করেন এবং তাকে কাউন্সেলিং করানোর জন্য স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল অ্যান্ড ইভাঞ্জেলিক্যাল অ্যাসোসিয়েশন ফর লাবের (এসইএএল) কাছে নিয়ে যায়।

বলিউড তারকাদের নিয়ে এমন ঘটনা প্রায়ই ঘটে। কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে অভিনেতা কার্তিক আরিয়ানকে দেখে তার এক ভক্ত কাঁদতে শুরু করেছিলেন।

জানা গেছে, শুধু সালমানকে বিয়ে করার উদ্দেশ্যেই দিল্লি থেকে একা একা সেই নারী নাভি মুম্বাইয়ে চলে আসেন। এতে তার পরিবারের সদস্যরাও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। এর আগে নাকি সেই মেয়েটিকে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে।

মহারাষ্ট্রের এই পানভেল ফার্মহাউজে নিত্য যাতায়াত রয়েছে সালমানের। কয়েকদিন আগেই নাভি মুম্বাই পুলিশ জানায় যে সেখানেই তার গাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সন্ত্রাসবাদীরা। এমনকি তদন্তে সম্প্রতি জানা যায়, সালমানকে হত্যার জন্য পাকিস্তান থেকে নাকি চোরাই পথে আগ্নেয়াস্ত্র ভারতে আমদানি করা হয়েছিল।

আইএ/ ০৩ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিয়ের দাবিতে সালমানের বাড়ির সামনে তরুণীর কাণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিয়ের দাবিতে সালমানের বাড়ির সামনে তরুণীর কাণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৩ জুন – বলিউড সুপার স্টার সালমান খানকে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে তোলপাড় ঘটনা ঘটিয়েছেন এক নারী ভক্ত। জানা গেছে, সালমানের পানভেলের ফার্মহাউজের সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাকে ডাকতে থাকেন সেই নারী ভক্ত।এ নারী ভক্তের ডাকে সালমানকে যেন বেরিয়ে আসতেই হবে বাড়ি থেকে। আর কিছুক্ষণ ধরে চিৎকার-চেঁচামেচি করার পর আশেপাশের মানুষজন বিরক্ত হয়ে পুলিশকে খবর দেন। কিছুদিন আগেই সালমানের বাড়ির সামনে গুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তারপর থেকে বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন সালমান খান।গুলিকাণ্ডে গত ১ জুন আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। এরই মাঝে সালমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটেছে। কেউ কেউ এটাকে সালমানের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র হিসেবে দেখছেন।ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সালমান খানের এক নারী ভক্ত তার পানভেলের ফার্মহাউজের সামনে এসে চিৎকার করে বলতে থাকেন যে তিনি এ নায়ককে বিয়ে করতে চান। উচ্চস্বরে সালমানকে ডাকছিলেন এ নারী। তার এ চিৎকার শুনে প্রতিবেশী ও সালমানের ফার্মহাউজের কর্মীরা পুলিশকে ডাকতে বাধ্য হয়।আশেপাশের মানুষজন পুরো ঘটনাটি ভিডিও করেছেন। তাদের কাছ থেকে জানা যায় যে, সেই নারী অনুরাগীর বয়স মাত্র ২৪ বছর। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই পানভেল তালুক কর্মরত পুলিশ সদস্য সেই নারী অনুরাগীকে গ্রেফতার করেন এবং তাকে কাউন্সেলিং করানোর জন্য স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল অ্যান্ড ইভাঞ্জেলিক্যাল অ্যাসোসিয়েশন ফর লাবের (এসইএএল) কাছে নিয়ে যায়।বলিউড তারকাদের নিয়ে এমন ঘটনা প্রায়ই ঘটে। কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে অভিনেতা কার্তিক আরিয়ানকে দেখে তার এক ভক্ত কাঁদতে শুরু করেছিলেন।জানা গেছে, শুধু সালমানকে বিয়ে করার উদ্দেশ্যেই দিল্লি থেকে একা একা সেই নারী নাভি মুম্বাইয়ে চলে আসেন। এতে তার পরিবারের সদস্যরাও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। এর আগে নাকি সেই মেয়েটিকে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে।মহারাষ্ট্রের এই পানভেল ফার্মহাউজে নিত্য যাতায়াত রয়েছে সালমানের। কয়েকদিন আগেই নাভি মুম্বাই পুলিশ জানায় যে সেখানেই তার গাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সন্ত্রাসবাদীরা। এমনকি তদন্তে সম্প্রতি জানা যায়, সালমানকে হত্যার জন্য পাকিস্তান থেকে নাকি চোরাই পথে আগ্নেয়াস্ত্র ভারতে আমদানি করা হয়েছিল।আইএ/ ০৩ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×