হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৃজিতের শুটিং সেটে রক্তাক্ত ফাল্গুনী চ্যাটার্জি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ জুন ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


কলকাতা, ১১ জুন – পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিত মুখার্জির ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমার শুটিং করছিলেন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়।

সোমবার (১০ জুন) শুটিংয়ের প্রথমদিনই ভয়ংকর দুর্ঘটনার শিকার হলেন তিনি।

জানা গেছে, শুটিং চলাকালে হঠাৎ বর্ষীয়ান এই অভিনেতার ওপর আমচকাই ভেঙে পড়ে কাঁচ। মুহূর্তেই সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। এই অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

বাংলা থিয়েটারের পরিচিত মুখ ফাল্গুনী। ছোটপর্দাতেও দাপটের সঙ্গেই দেখা মেলে তার। তার আরও একটি পরিচয় হচ্ছে— অভিনেতা আবির চট্টোপাধ্যায় তার ছেলে।

বন্ধু পরমব্রতের কাছ থেকে বাবার আহত হওয়ার খবর পান আবির। সৃজিতের এই সিনেমায় অভিনয় করছেন পরমব্রতও। তিনিও সে সময় সেটেই ছিলেন। দুর্ঘটনার সময় জিমে ছিলেন আবির। খবরটি পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান তিনি।

দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন ফাল্গুনী। অভিনেতার ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে। চিকিৎসকরা তাকে আগামী কয়েকদিন গোসল করতে নিষেধ করেছেন। পাশাপাশি বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে।

চিকিৎসা শেষে আপতত বাবাকে নিয়ে বাড়ি ফিরেছেন আবির। তবে হাসপাতালের বিছানায় শুয়ে থেকেও শুটিং নিয়েই চিন্তায় ছিলেন ফাল্গুনী।

প্রসঙ্গত, সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’সিনেমায় ফাল্গুনী- পরমব্রত ছাড়া আরও অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্ররা।

আইএ/ ১১ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সৃজিতের শুটিং সেটে রক্তাক্ত ফাল্গুনী চ্যাটার্জি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৃজিতের শুটিং সেটে রক্তাক্ত ফাল্গুনী চ্যাটার্জি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ জুন ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১১ জুন – পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিত মুখার্জির ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমার শুটিং করছিলেন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়।সোমবার (১০ জুন) শুটিংয়ের প্রথমদিনই ভয়ংকর দুর্ঘটনার শিকার হলেন তিনি।জানা গেছে, শুটিং চলাকালে হঠাৎ বর্ষীয়ান এই অভিনেতার ওপর আমচকাই ভেঙে পড়ে কাঁচ। মুহূর্তেই সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। এই অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বাংলা থিয়েটারের পরিচিত মুখ ফাল্গুনী। ছোটপর্দাতেও দাপটের সঙ্গেই দেখা মেলে তার। তার আরও একটি পরিচয় হচ্ছে— অভিনেতা আবির চট্টোপাধ্যায় তার ছেলে।বন্ধু পরমব্রতের কাছ থেকে বাবার আহত হওয়ার খবর পান আবির। সৃজিতের এই সিনেমায় অভিনয় করছেন পরমব্রতও। তিনিও সে সময় সেটেই ছিলেন। দুর্ঘটনার সময় জিমে ছিলেন আবির। খবরটি পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান তিনি।দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন ফাল্গুনী। অভিনেতার ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়েছে। চিকিৎসকরা তাকে আগামী কয়েকদিন গোসল করতে নিষেধ করেছেন। পাশাপাশি বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে।চিকিৎসা শেষে আপতত বাবাকে নিয়ে বাড়ি ফিরেছেন আবির। তবে হাসপাতালের বিছানায় শুয়ে থেকেও শুটিং নিয়েই চিন্তায় ছিলেন ফাল্গুনী।প্রসঙ্গত, সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’সিনেমায় ফাল্গুনী- পরমব্রত ছাড়া আরও অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্ররা।আইএ/ ১১ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×