হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


কুয়েত সিটি, ১২ জুন – কুয়েতের দক্ষিণাঞ্চলে শ্রমিকদের আবাসন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন মানুষ। দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শনকালে এসব তথ্য জানান।

বুধবার (১২ জুন) কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে। তবে এতে কোনো বাংলাদেশি শ্রমিক ছিলেন কিনা জানা যায়নি।

দেশটির সিনিয়র পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুনের খবর কর্তৃপক্ষকে জানানো হয়। যে ভবনে আগুন লেগেছে সেটিতে নির্মাণশ্রমিকরা থাকতেন এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় শ্বাস নেওয়ার ফলে অনেকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবনটিতে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত চার ভারতীয়ও নিহত হয়েছেন বলে কুয়েতি গণমাধ্যমের খবরে বলা হয়েছে এমনটি ভারতীয় সংবাদমাধ্যমটি দাবি করেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুয়েত সিটি, ১২ জুন – কুয়েতের দক্ষিণাঞ্চলে শ্রমিকদের আবাসন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন মানুষ। দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শনকালে এসব তথ্য জানান।বুধবার (১২ জুন) কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে। তবে এতে কোনো বাংলাদেশি শ্রমিক ছিলেন কিনা জানা যায়নি।দেশটির সিনিয়র পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুনের খবর কর্তৃপক্ষকে জানানো হয়। যে ভবনে আগুন লেগেছে সেটিতে নির্মাণশ্রমিকরা থাকতেন এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় শ্বাস নেওয়ার ফলে অনেকের মৃত্যু হয়েছে।কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবনটিতে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত চার ভারতীয়ও নিহত হয়েছেন বলে কুয়েতি গণমাধ্যমের খবরে বলা হয়েছে এমনটি ভারতীয় সংবাদমাধ্যমটি দাবি করেছে।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১২ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×