হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে ৪.৯ মাত্রার ভূমিকম্পে চারজনের প্রাণহানি, আহত ১২০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুন ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন


তেহরান, ১৮ জুন – ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পে কাশমারে অন্তত চারজন নিহত ও আরও ১২০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের কাশমার শহর। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে চারজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

কাশমারের গভর্নর বলেছেন, মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। যে কারণে দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার, এমনকি শক্তিশালী ভূমিকম্পও আঘাত হেনে থাকে।

ইরানে ৭ দশমিক ৪ মাত্রার সবচেয়ে প্রাণঘাতী এক ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ওই ভূমিকম্পে দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরও ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরও পাঁচ লাখ মানুষ।

এরপর ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন নগরী বাম প্রায় মাটির সাথে মিশে যায়। এতে এই শহরে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

এছাড়া ২০১৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে ৬০০ জনের বেশি মানুষ নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ৯ হাজারের বেশি মানুষ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৮ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে ৪.৯ মাত্রার ভূমিকম্পে চারজনের প্রাণহানি, আহত ১২০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে ৪.৯ মাত্রার ভূমিকম্পে চারজনের প্রাণহানি, আহত ১২০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুন ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৮ জুন – ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পে কাশমারে অন্তত চারজন নিহত ও আরও ১২০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের কাশমার শহর। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে চারজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।কাশমারের গভর্নর বলেছেন, মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। যে কারণে দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার, এমনকি শক্তিশালী ভূমিকম্পও আঘাত হেনে থাকে।ইরানে ৭ দশমিক ৪ মাত্রার সবচেয়ে প্রাণঘাতী এক ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ওই ভূমিকম্পে দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরও ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরও পাঁচ লাখ মানুষ।এরপর ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন নগরী বাম প্রায় মাটির সাথে মিশে যায়। এতে এই শহরে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।এছাড়া ২০১৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে ৬০০ জনের বেশি মানুষ নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ৯ হাজারের বেশি মানুষ।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৮ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×