হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বড় ভাইকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ জুন ২০২৪, ১০:২০ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় দুই ভাই মিলে বড় ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম গিয়াস উদ্দিন (৪০)। তিনি ওই ইউনিয়নের রব্বত আলী পাড়া এলাকার আমিনুল হক এর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

জানাগেছে, সবুজ বাজারে একটি শপিং মার্কেট এর মালিকানা নিয়ে রব্বত আলী পাড়ার গিয়াস উদ্দিন গং ও চাচা এনামুল হক ও জেঠা মাহমুদুল হক এর মধ্যে গত এক বছর ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি দু’পক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। বিকেলে গিয়াস উদ্দিন তাঁর দোকানে গেলে তাঁর আপন চাচাতো ভাই সায়েম, জেঠাতো ভাই জসিম উদ্দিন ও জেঠা মাহমুদুল হক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
আহত গিয়াস উদ্দিন বলেন, গত ২০ থেকে ২৫ বছর আগে সবুজ বাজারে মার্কেট নিমার্ণ করা হয়েছে। ওয়ারিশিয়ান জায়গায় যৌথ ভাবে বাপ চাচারা মিলে মার্কেট নির্মাণ করেছে। দোকানঘর আলাদা আলাদা ভাবে বন্টনও হয়েছে। গত এক বছর ধরে আমাদের দোকানঘরের প্রতি লোলুপ দৃষ্টি পড়ে সায়েম ও জসিম গংদের। তাঁরা জোর করে দোকানঘর দখলে নিতে চায়।
তিনি আরো বলেন, আমার দখলীয় দোকানঘর বিক্রি করতে চাইলে বাঁধা দেয়। কেউ ক্রয় করতে চাইলে তাদেরকে হুমকি দেয়। ভয়ভীতি দেখায়। আবার নিজেরাও ক্রয় করতে চায়না। গত এক বছর ধরে এভাবে হয়রানি করে আসছিল। বিকেলে দোকানের সামনে গেলে সায়েম, জসিম উদ্দিন ও মাহমুদুল হক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে প্রান নাশের চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শী মো.আলম বলেন, দোকানঘরের বিরোধ নিয়ে গিয়াস উদ্দিনের সাথে তাঁর চাচাতো ভাইদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাঁরা পিটিয়ে মারাত্বক জখম করে। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় বড় ভাইকে কুপিয়ে জখম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বড় ভাইকে কুপিয়ে জখম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ জুন ২০২৪, ১০:২০ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় দুই ভাই মিলে বড় ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম গিয়াস উদ্দিন (৪০)। তিনি ওই ইউনিয়নের রব্বত আলী পাড়া এলাকার আমিনুল হক এর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জানাগেছে, সবুজ বাজারে একটি শপিং মার্কেট এর মালিকানা নিয়ে রব্বত আলী পাড়ার গিয়াস উদ্দিন গং ও চাচা এনামুল হক ও জেঠা মাহমুদুল হক এর মধ্যে গত এক বছর ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি দু'পক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। বিকেলে গিয়াস উদ্দিন তাঁর দোকানে গেলে তাঁর আপন চাচাতো ভাই সায়েম, জেঠাতো ভাই জসিম উদ্দিন ও জেঠা মাহমুদুল হক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহত গিয়াস উদ্দিন বলেন, গত ২০ থেকে ২৫ বছর আগে সবুজ বাজারে মার্কেট নিমার্ণ করা হয়েছে। ওয়ারিশিয়ান জায়গায় যৌথ ভাবে বাপ চাচারা মিলে মার্কেট নির্মাণ করেছে। দোকানঘর আলাদা আলাদা ভাবে বন্টনও হয়েছে। গত এক বছর ধরে আমাদের দোকানঘরের প্রতি লোলুপ দৃষ্টি পড়ে সায়েম ও জসিম গংদের। তাঁরা জোর করে দোকানঘর দখলে নিতে চায়। তিনি আরো বলেন, আমার দখলীয় দোকানঘর বিক্রি করতে চাইলে বাঁধা দেয়। কেউ ক্রয় করতে চাইলে তাদেরকে হুমকি দেয়। ভয়ভীতি দেখায়। আবার নিজেরাও ক্রয় করতে চায়না। গত এক বছর ধরে এভাবে হয়রানি করে আসছিল। বিকেলে দোকানের সামনে গেলে সায়েম, জসিম উদ্দিন ও মাহমুদুল হক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে প্রান নাশের চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শী মো.আলম বলেন, দোকানঘরের বিরোধ নিয়ে গিয়াস উদ্দিনের সাথে তাঁর চাচাতো ভাইদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাঁরা পিটিয়ে মারাত্বক জখম করে। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×