হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘লেগ পিস’ না থাকায় বিয়ে বাড়িতে মারামারি!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ জুন ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৫ জুন – বিয়েবাড়িতে হৈ-হট্টগোল নতুন কিছু নয়। খাওয়া-দাওয়া নিয়ে বিবাদের কথাও শোনা যায় প্রায়ই। কিন্তু বিরিয়ানিতে মুরগির লেগ পিস না পেয়ে মারামারির দৃশ্য রোজ রোজ দেখতে পাবেন না। সম্প্রতি এমনই কাণ্ড হয়েছে ভারতের উত্তর প্রদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, রাজ্যের বারেলি শহরে চলছিল ওই বিয়ের অনুষ্ঠান। হঠাৎ বরপক্ষের লোকজন খেয়াল করে, তাদের পরিবেশন করা বিরিয়ানিতে মুরগির লেগ পিস নেই।

এ নিয়ে তর্ক-বিতর্ক একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়েরবাড়িতে অতিথিরা একে অপরকে এলোপাতাড়ি লাথি, ঘুসি মারছেন, কেউ কেউ ছুড়ে মারছেন চেয়ার। এমনকি বর নিজেও এই মারামারিতে যোগ দিয়েছেন।

মারামারির এই দৃশ্য ভিডিও করেন ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ঝড়ের বেগে ভাইরাল হয় সেটি।

তবে তুমুল মারামারি হলেও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, তারা ঘটনা সম্পর্কে অবগত। অভিযোগ করা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ জুন ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘লেগ পিস’ না থাকায় বিয়ে বাড়িতে মারামারি! first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘লেগ পিস’ না থাকায় বিয়ে বাড়িতে মারামারি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘লেগ পিস’ না থাকায় বিয়ে বাড়িতে মারামারি!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ জুন ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৫ জুন – বিয়েবাড়িতে হৈ-হট্টগোল নতুন কিছু নয়। খাওয়া-দাওয়া নিয়ে বিবাদের কথাও শোনা যায় প্রায়ই। কিন্তু বিরিয়ানিতে মুরগির লেগ পিস না পেয়ে মারামারির দৃশ্য রোজ রোজ দেখতে পাবেন না। সম্প্রতি এমনই কাণ্ড হয়েছে ভারতের উত্তর প্রদেশে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, রাজ্যের বারেলি শহরে চলছিল ওই বিয়ের অনুষ্ঠান। হঠাৎ বরপক্ষের লোকজন খেয়াল করে, তাদের পরিবেশন করা বিরিয়ানিতে মুরগির লেগ পিস নেই। এ নিয়ে তর্ক-বিতর্ক একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়েরবাড়িতে অতিথিরা একে অপরকে এলোপাতাড়ি লাথি, ঘুসি মারছেন, কেউ কেউ ছুড়ে মারছেন চেয়ার। এমনকি বর নিজেও এই মারামারিতে যোগ দিয়েছেন। মারামারির এই দৃশ্য ভিডিও করেন ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ঝড়ের বেগে ভাইরাল হয় সেটি। তবে তুমুল মারামারি হলেও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, তারা ঘটনা সম্পর্কে অবগত। অভিযোগ করা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: জাগো নিউজ আইএ/ ২৫ জুন ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘লেগ পিস’ না থাকায় বিয়ে বাড়িতে মারামারি! first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×