হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘গরুর মাংস রান্না’ বিতর্কে যা বললেন তারিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ জুলাই ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


কলকাতা, ২৯ জুন – বাংলাদেশের রান্নার অনুষ্ঠানে এসে গরুর মাংস রান্না শিখে বিপাকে পড়েছেন ভারতের অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এমনকি মৃত্যু হুমকিও পাচ্ছেন। এমন পরিস্থিতিতে গরুর মাংস রান্না নিয়ে ক্ষমাও চেয়েছেন সুদীপা। ওই অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশের অভিনেত্রী তারিন। এ কারণে এই বিতর্কে তার নামও উঠে এসেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে তারিন বলেন, ‘কোন পর্বে, কী পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই ঠিক করা থাকে। ঈদের সময় দর্শকের কথা মাথায় রেখে গরুর মাংসের একটি পদ চূড়ান্ত করা হয়। সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছি। এই রান্নার অনুষ্ঠান ঘিরে যত বিতর্ক। আর আমি না চাইতেও এই বিতর্কে জড়িয়ে পড়লাম।’

তিনি বলেন, ‘আমি ওই অনুষ্ঠানে সুদীপাদিকে গরুর মাংস খেতে বলেছি বা আমি খাওয়াব বলেছি এমন নয়। আমরা খাওয়া তো দূর, ছুঁয়েও দেখিনি। ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন। ইনফ্যাক্ট দর্শকদের রান্না করে দেখাব গরুর মাংসের কোফতা।’ কিন্তু ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ নামের ওই অনুষ্ঠানের এক পর্যায়ে সুদীপার উদ্দেশে তারিনকে বলতে দেখা যায়, ‘তুমি যেহেতু গেস্ট, আমি হোস্ট হিসেবে তোমাকে রান্না করে খাওয়াব। ’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এ বক্তব্যের ব্যাখ্যা দিতে গেয়ে তারিন বলেন, ‘কোরবানি ঈদে আমরা গরুর মাংসের পদ রান্না করি। কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারব না, আমি তোমাকে খাওয়াব না! তাই ‘খাওয়াব না’ কথাটা বলিনি। আবার ‘গরুর মাংস খাওয়াব’ও বলিনি।’

শিগগিরই মানসী সিনহার সিনেমার শুটিংয়ে অংশ নিতে কলকাতায় যাবেন তারিন। সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকেই হুমকি দিচ্ছেন, এ নিয়েও উদ্বিগ্ন তিনি। এদিকে হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। এমনকি তার ৫ বছরের ছেলেকে অপহরণ করার হুমকিও এসেছে।

এ বিষয়ে সুদীপা বলেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যারা এটা নিয়ে ট্রোল করছেন, তাদের মধ্যে সিংহভাগ মানুষ ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূর, রান্নাও করিনি। এমনকি ছুঁয়েও দেখিনি। আরেকটা বিষয় তারিন নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না আমি গরুর মাংস স্পর্শ করেছি।’

আইএ/ ২৯ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘গরুর মাংস রান্না’ বিতর্কে যা বললেন তারিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘গরুর মাংস রান্না’ বিতর্কে যা বললেন তারিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ জুলাই ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৯ জুন – বাংলাদেশের রান্নার অনুষ্ঠানে এসে গরুর মাংস রান্না শিখে বিপাকে পড়েছেন ভারতের অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এমনকি মৃত্যু হুমকিও পাচ্ছেন। এমন পরিস্থিতিতে গরুর মাংস রান্না নিয়ে ক্ষমাও চেয়েছেন সুদীপা। ওই অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশের অভিনেত্রী তারিন। এ কারণে এই বিতর্কে তার নামও উঠে এসেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে তারিন বলেন, ‘কোন পর্বে, কী পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই ঠিক করা থাকে। ঈদের সময় দর্শকের কথা মাথায় রেখে গরুর মাংসের একটি পদ চূড়ান্ত করা হয়। সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছি। এই রান্নার অনুষ্ঠান ঘিরে যত বিতর্ক। আর আমি না চাইতেও এই বিতর্কে জড়িয়ে পড়লাম।’তিনি বলেন, ‘আমি ওই অনুষ্ঠানে সুদীপাদিকে গরুর মাংস খেতে বলেছি বা আমি খাওয়াব বলেছি এমন নয়। আমরা খাওয়া তো দূর, ছুঁয়েও দেখিনি। ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন। ইনফ্যাক্ট দর্শকদের রান্না করে দেখাব গরুর মাংসের কোফতা।’ কিন্তু ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ নামের ওই অনুষ্ঠানের এক পর্যায়ে সুদীপার উদ্দেশে তারিনকে বলতে দেখা যায়, ‘তুমি যেহেতু গেস্ট, আমি হোস্ট হিসেবে তোমাকে রান্না করে খাওয়াব। ’এ বক্তব্যের ব্যাখ্যা দিতে গেয়ে তারিন বলেন, ‘কোরবানি ঈদে আমরা গরুর মাংসের পদ রান্না করি। কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারব না, আমি তোমাকে খাওয়াব না! তাই ‘খাওয়াব না’ কথাটা বলিনি। আবার ‘গরুর মাংস খাওয়াব’ও বলিনি।’শিগগিরই মানসী সিনহার সিনেমার শুটিংয়ে অংশ নিতে কলকাতায় যাবেন তারিন। সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকেই হুমকি দিচ্ছেন, এ নিয়েও উদ্বিগ্ন তিনি। এদিকে হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। এমনকি তার ৫ বছরের ছেলেকে অপহরণ করার হুমকিও এসেছে।এ বিষয়ে সুদীপা বলেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যারা এটা নিয়ে ট্রোল করছেন, তাদের মধ্যে সিংহভাগ মানুষ ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূর, রান্নাও করিনি। এমনকি ছুঁয়েও দেখিনি। আরেকটা বিষয় তারিন নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না আমি গরুর মাংস স্পর্শ করেছি।’আইএ/ ২৯ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×