হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুগল ম্যাপ ধরে গাড়ি চালিয়ে নেমে গেলেন নদীতে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ৩০ জুন – মাঝরাতে হাসপাতালে যাচ্ছিলেন ভারতের কেরালার কাসারাগোদ এলাকার দুই যুবক। রাস্তা না চেনায় গুগল ম্যাপের দেখানো পথেই যাচ্ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত গুগল ম্যাপের দেখানো সেই পথ তাদের গাড়িসহ নদীতে নিয়ে ফেলল। খরস্রোতা ওই নদীতে গাড়িটি ভেসে যাওয়ার সময় সৌভাগ্যক্রমে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে প্রাণে বাঁচেন ওই যুবকেরাও।

রোববার (৩০ জুন) গাড়িটি নদী থেকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাণে বাঁচা যুবকেরা জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে তারা কর্ণাটকের একটি হাসপাতালে যাচ্ছিলেন। আব্দুর রশিদ একজন জানান, দুর্ঘটনার আগে গুগল ম্যাপ তাদের একটি সরু রাস্তার দিকে নির্দেশ করেছিল।

একটি টেলিভিশন চ্যানেলকে রশিদ বলেন, ‘গাড়ির হেডলাইটের আলোয় আমরা সামনে কিছু পানি দেখেছি। তবে বুঝতে পারিনি যে, উভয় পাশে একটি নদী এবং মাঝখানে একটি সেতু রয়েছে। সেতুটির আবার কোনো রেলিং নেই।’

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

উল্লেখ্য, গুগল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, তাদের মানচিত্র প্রতিনিয়ত আপডেট করা হয়। প্রতিদিন এমনকি প্রতি সেকেন্ডে এটি হয়ে থাকে। এই কাজ করতে গিয়ে গুগল স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, রাস্তার দৃশ্যমান গাড়ি, মানচিত্র ব্যবহারকারী এবং স্থানীয় ব্যবসার মালিকদের নতুন তথ্য সংগ্রহ করে।

এছাড়াও গুগল ম্যাপের একটি নিবেদিত দল আছে যারা প্রতিদিন কাজ করে যাচ্ছে ডেটার নির্ভুলতা নিশ্চিত করতে। তবে এই প্রচেষ্টাগুলো অনেক সময় মানচিত্রকে সঠিক রাখার জন্য যথেষ্ট না-ও হতে পারে। গত মাসে ভারতেরই হায়দরাবাদে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। সে যাত্রায় দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করা হলেও ভেসে যায় তাদের গাড়িটি।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ৩০ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুগল ম্যাপ ধরে গাড়ি চালিয়ে নেমে গেলেন নদীতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুগল ম্যাপ ধরে গাড়ি চালিয়ে নেমে গেলেন নদীতে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৩০ জুন – মাঝরাতে হাসপাতালে যাচ্ছিলেন ভারতের কেরালার কাসারাগোদ এলাকার দুই যুবক। রাস্তা না চেনায় গুগল ম্যাপের দেখানো পথেই যাচ্ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত গুগল ম্যাপের দেখানো সেই পথ তাদের গাড়িসহ নদীতে নিয়ে ফেলল। খরস্রোতা ওই নদীতে গাড়িটি ভেসে যাওয়ার সময় সৌভাগ্যক্রমে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে প্রাণে বাঁচেন ওই যুবকেরাও।রোববার (৩০ জুন) গাড়িটি নদী থেকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাণে বাঁচা যুবকেরা জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে তারা কর্ণাটকের একটি হাসপাতালে যাচ্ছিলেন। আব্দুর রশিদ একজন জানান, দুর্ঘটনার আগে গুগল ম্যাপ তাদের একটি সরু রাস্তার দিকে নির্দেশ করেছিল।একটি টেলিভিশন চ্যানেলকে রশিদ বলেন, ‘গাড়ির হেডলাইটের আলোয় আমরা সামনে কিছু পানি দেখেছি। তবে বুঝতে পারিনি যে, উভয় পাশে একটি নদী এবং মাঝখানে একটি সেতু রয়েছে। সেতুটির আবার কোনো রেলিং নেই।’উল্লেখ্য, গুগল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, তাদের মানচিত্র প্রতিনিয়ত আপডেট করা হয়। প্রতিদিন এমনকি প্রতি সেকেন্ডে এটি হয়ে থাকে। এই কাজ করতে গিয়ে গুগল স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, রাস্তার দৃশ্যমান গাড়ি, মানচিত্র ব্যবহারকারী এবং স্থানীয় ব্যবসার মালিকদের নতুন তথ্য সংগ্রহ করে।এছাড়াও গুগল ম্যাপের একটি নিবেদিত দল আছে যারা প্রতিদিন কাজ করে যাচ্ছে ডেটার নির্ভুলতা নিশ্চিত করতে। তবে এই প্রচেষ্টাগুলো অনেক সময় মানচিত্রকে সঠিক রাখার জন্য যথেষ্ট না-ও হতে পারে। গত মাসে ভারতেরই হায়দরাবাদে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। সে যাত্রায় দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করা হলেও ভেসে যায় তাদের গাড়িটি।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ৩০ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×