হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত ১৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ জুলাই ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


কাঠমান্ডু, ০৭ জুলাই – নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আজ রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানায়।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাতকারে পুলিশ মুখপাত্র দান বাহাদুর বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা টিমসহ অন্যান্য দলের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পুলিশ।

দেশের একাধিক জায়গায় নিহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে মৌসুমি বৃষ্টিপাত হয়ে থাকে। তবে সাম্প্রতিক বছরে এই অঞ্চলে বন্যা ও ভূমিধসের পরিমান বেড়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও রাস্তা নির্মাণকাজের কারণে ভূমিধসের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার থেকে নেপালে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে করে অনেকগুলো নদীর পানি বিপদসীমা পেরিয়ে গেছে এবং আকস্মিক বন্যার সৃষ্টি হচ্ছে।

এর আগে গত মাসেও ঝড় ও ভূমিধসে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।

অন্যদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় বন্যায় আসামে অন্তত ছয়জন মারা গেছেন। এই নিয়ে মে মাস থেকে ভারি বৃষ্টিপাতের কারণে ৫৮ জন প্রাণ হারালেন দেশটিতে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৭ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত ১৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত ১৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ জুলাই ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাঠমান্ডু, ০৭ জুলাই – নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আজ রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানায়।ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাতকারে পুলিশ মুখপাত্র দান বাহাদুর বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা টিমসহ অন্যান্য দলের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পুলিশ।দেশের একাধিক জায়গায় নিহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে মৌসুমি বৃষ্টিপাত হয়ে থাকে। তবে সাম্প্রতিক বছরে এই অঞ্চলে বন্যা ও ভূমিধসের পরিমান বেড়েছে।বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও রাস্তা নির্মাণকাজের কারণে ভূমিধসের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।বৃহস্পতিবার থেকে নেপালে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে করে অনেকগুলো নদীর পানি বিপদসীমা পেরিয়ে গেছে এবং আকস্মিক বন্যার সৃষ্টি হচ্ছে।এর আগে গত মাসেও ঝড় ও ভূমিধসে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।অন্যদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় বন্যায় আসামে অন্তত ছয়জন মারা গেছেন। এই নিয়ে মে মাস থেকে ভারি বৃষ্টিপাতের কারণে ৫৮ জন প্রাণ হারালেন দেশটিতে।সূত্র: আমাদের সময়আইএ/ ০৭ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×