হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সস্তা গান করা সম্ভব না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ জুলাই – সংগীত জগতের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। তার সুরের জাদুতে বরাবরই মুগ্ধ হন শ্রোতা-দর্শকরা। একসময় নিয়মিত গান প্রকাশ করতেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরে একেবারেই কম গান করছেন আঁখি।

সর্বশেষ চলতি বছর ৩১ মার্চ শওকত আলী ইমনের সঙ্গে ‘কফির পেয়ালা’ শিরোনামের গান প্রকাশ করেছিলেন তিনি। গানটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছে সমালোচকদের। কিন্তু এরপর আর কোনো গান প্রকাশ করতে দেখা যায়নি তাকে। নতুন গানের প্রস্তাব দিলেও নিচ্ছেন সময়।

সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে কথা বলেছেন আঁখি। গায়িকা বলেন, গান তো প্রকাশ করলে যখন-তখন করা যায়। কয়েকটি গান তৈরিই আছে। কিন্তু বেশ কিছু কারণে প্রকাশ করছি না। একে তো এখন অস্থির সময় চলছে, শ্রোতারা ট্রেন্ডি গানে মজে আছে। তারা আগে শান্ত হোক, তারপর নতুন গান।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি আরও বলেন, আমরা চাইলেও তো সস্তা কথার গান করতে পারব না। চলতি কথার গান এক ধরনের আর সস্তা কথার গান আরেক ধরনের। এমনিতে বেছে বেছে কাজ করতে পছন্দ করি। একটা শ্রোতামহলও আছে আমার। তাদের নিরাশ করতে চাই না।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন আঁখি। সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন এই গায়িকা। তার কিছু শ্রোতাপ্রিয় গান হচ্ছে— ‘নিশিথে আইসো ফুলবনে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’সহ আরও গান। শ্রোতারা এখনও মুগ্ধ হয়ে শোনে গানগুলো।

আইএ/ ১৪ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সস্তা গান করা সম্ভব না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সস্তা গান করা সম্ভব না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ জুলাই – সংগীত জগতের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। তার সুরের জাদুতে বরাবরই মুগ্ধ হন শ্রোতা-দর্শকরা। একসময় নিয়মিত গান প্রকাশ করতেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরে একেবারেই কম গান করছেন আঁখি।সর্বশেষ চলতি বছর ৩১ মার্চ শওকত আলী ইমনের সঙ্গে ‘কফির পেয়ালা’ শিরোনামের গান প্রকাশ করেছিলেন তিনি। গানটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছে সমালোচকদের। কিন্তু এরপর আর কোনো গান প্রকাশ করতে দেখা যায়নি তাকে। নতুন গানের প্রস্তাব দিলেও নিচ্ছেন সময়।সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে কথা বলেছেন আঁখি। গায়িকা বলেন, গান তো প্রকাশ করলে যখন-তখন করা যায়। কয়েকটি গান তৈরিই আছে। কিন্তু বেশ কিছু কারণে প্রকাশ করছি না। একে তো এখন অস্থির সময় চলছে, শ্রোতারা ট্রেন্ডি গানে মজে আছে। তারা আগে শান্ত হোক, তারপর নতুন গান।তিনি আরও বলেন, আমরা চাইলেও তো সস্তা কথার গান করতে পারব না। চলতি কথার গান এক ধরনের আর সস্তা কথার গান আরেক ধরনের। এমনিতে বেছে বেছে কাজ করতে পছন্দ করি। একটা শ্রোতামহলও আছে আমার। তাদের নিরাশ করতে চাই না।বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন আঁখি। সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন এই গায়িকা। তার কিছু শ্রোতাপ্রিয় গান হচ্ছে— ‘নিশিথে আইসো ফুলবনে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’সহ আরও গান। শ্রোতারা এখনও মুগ্ধ হয়ে শোনে গানগুলো।আইএ/ ১৪ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×