হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের নতুন পার্লামেন্ট ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ আগস্ট ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০১ আগস্ট – রামমন্দিরের পর এরবার হাজার কোটি রুপি খরচে তৈরি করা ভারতের নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটির সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের প্রকাশ করা একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ভারী ‍বৃষ্টিপাতের ফলেই সংসদ ভবনের একটি অংশে ছাদ চুইয়ে পানি পড়েছে।

অখিলেশের শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সংসদের গম্বুজযুক্ত কাচের ছাদ থেকে পানি পড়ছে ও নিচে একটি নীল বালতি রাখা হয়েছে।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

এদিকে, নতুন সংসদ ভবনের এমন অবস্থা দেখে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ব্যাপক সমালোচনা করেছে বিরোধী দলগুলো। অখিলেশ যাদব সংসদের ওই ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, পুরোনো সংসদ ভবনটাই এর চেয়ে ভালো ছিল। কেন আমরা পুরোনো ভবনে ফিরে যাচ্ছি না। ১ হাজার কোটি রুপি খরচ করে বানানো সংসদে পানি পড়া বন্ধ না হওয়া পর্যন্ত পুরোনো সংসদেই থাকা উচিত।

তিনি আরও লেখেন, লোকজন জিজ্ঞাসা করছে যে এই সরকারের অধীনে নির্মিত সব ভবনের নতুন ছাদ থেকে পানি পড়ার বিষয়টি কি সুচিন্তিত নকশার অংশ?

বিষয়টি নিয়ে বিজেপিকে ব্যঙ্গ করেছেন তৃণমূল লোকসভার সদস্য (এমপি) মহুয়া মৈত্র ও কংগ্রেসের এমপি মানিকাম ঠাকুরও। বিজেপি কটাক্ষ করেছে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টিও (এএপি)। নিজেদের এক্স হ্যান্ডেলে তারা লিখেছেন, ১ হাজার ২০০ কোটি রুপি দিয়ে তৈরি সংসদকে এখন ১২০ রুপির একটি বালতির ওপর নির্ভর করতে হচ্ছে।

এর কয়েকদিন আগে হাজার কোটি রুপি দিয়ে তৈরি করা রামমন্দিরের ছাদ ফেটেও পানি পড়ার ঘটনা ঘটে। এছাড়া দেশটির দ্রুতগতির ট্রেন বন্দে ভারতের বগির ভেতরও বৃষ্টির পানি আসার ঘটনা ঘটেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের নতুন পার্লামেন্ট ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের নতুন পার্লামেন্ট ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০১ আগস্ট – রামমন্দিরের পর এরবার হাজার কোটি রুপি খরচে তৈরি করা ভারতের নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটির সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের প্রকাশ করা একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ভারী ‍বৃষ্টিপাতের ফলেই সংসদ ভবনের একটি অংশে ছাদ চুইয়ে পানি পড়েছে।অখিলেশের শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সংসদের গম্বুজযুক্ত কাচের ছাদ থেকে পানি পড়ছে ও নিচে একটি নীল বালতি রাখা হয়েছে।এদিকে, নতুন সংসদ ভবনের এমন অবস্থা দেখে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ব্যাপক সমালোচনা করেছে বিরোধী দলগুলো। অখিলেশ যাদব সংসদের ওই ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, পুরোনো সংসদ ভবনটাই এর চেয়ে ভালো ছিল। কেন আমরা পুরোনো ভবনে ফিরে যাচ্ছি না। ১ হাজার কোটি রুপি খরচ করে বানানো সংসদে পানি পড়া বন্ধ না হওয়া পর্যন্ত পুরোনো সংসদেই থাকা উচিত।তিনি আরও লেখেন, লোকজন জিজ্ঞাসা করছে যে এই সরকারের অধীনে নির্মিত সব ভবনের নতুন ছাদ থেকে পানি পড়ার বিষয়টি কি সুচিন্তিত নকশার অংশ?বিষয়টি নিয়ে বিজেপিকে ব্যঙ্গ করেছেন তৃণমূল লোকসভার সদস্য (এমপি) মহুয়া মৈত্র ও কংগ্রেসের এমপি মানিকাম ঠাকুরও। বিজেপি কটাক্ষ করেছে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টিও (এএপি)। নিজেদের এক্স হ্যান্ডেলে তারা লিখেছেন, ১ হাজার ২০০ কোটি রুপি দিয়ে তৈরি সংসদকে এখন ১২০ রুপির একটি বালতির ওপর নির্ভর করতে হচ্ছে।এর কয়েকদিন আগে হাজার কোটি রুপি দিয়ে তৈরি করা রামমন্দিরের ছাদ ফেটেও পানি পড়ার ঘটনা ঘটে। এছাড়া দেশটির দ্রুতগতির ট্রেন বন্দে ভারতের বগির ভেতরও বৃষ্টির পানি আসার ঘটনা ঘটেছে।সূত্র: জাগো নিউজআইএ/ ০১ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×