হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তাজা প্রাণের দাম তো অনেক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০২ আগস্ট – ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের শুরু হয় আন্দোলন। সে আন্দোলনে ইতোমধ্যেই দেশের শোবিজ অঙ্গনের তারকারা যোগ দিয়েছেন। করেছেন বিভিন্ন কর্মসূচি। আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় নিহত এবং গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। এবার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ১ আগস্ট রাতে এক ফেসবুক স্ট্যাটাসে প্রশ্ন ছুড়ে দিয়ে জয়া লিখেছেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে? যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলব আমরা। অবিশ্বাস, অনাস্থা, ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখব? কী বলব? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলব আমরা? কেমন করে?’

এরপর শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেত্রী আরও লিখেছেন , ‘প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম! হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা-ক্রোধ ধুয়ে-মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এদিকে কোটা আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ড ও নাশকতায় দায়ীদের শাস্তি‌ চেয়ে বৃহস্পতিবার ১ আগস্ট দুপুরে রাজধানীর ফার্মগেটে সমাবেশ ও মানববন্ধন করেছে দৃশ্যমান শিল্পীসমাজ ও সন্ধ্যায় শাহবাগে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

আইএ/ ০২ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

তাজা প্রাণের দাম তো অনেক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তাজা প্রাণের দাম তো অনেক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ আগস্ট – ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের শুরু হয় আন্দোলন। সে আন্দোলনে ইতোমধ্যেই দেশের শোবিজ অঙ্গনের তারকারা যোগ দিয়েছেন। করেছেন বিভিন্ন কর্মসূচি। আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় নিহত এবং গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। এবার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন।বৃহস্পতিবার ১ আগস্ট রাতে এক ফেসবুক স্ট্যাটাসে প্রশ্ন ছুড়ে দিয়ে জয়া লিখেছেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে? যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলব আমরা। অবিশ্বাস, অনাস্থা, ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখব? কী বলব? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলব আমরা? কেমন করে?’এরপর শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেত্রী আরও লিখেছেন , ‘প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম! হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা-ক্রোধ ধুয়ে-মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’এদিকে কোটা আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ড ও নাশকতায় দায়ীদের শাস্তি‌ চেয়ে বৃহস্পতিবার ১ আগস্ট দুপুরে রাজধানীর ফার্মগেটে সমাবেশ ও মানববন্ধন করেছে দৃশ্যমান শিল্পীসমাজ ও সন্ধ্যায় শাহবাগে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।আইএ/ ০২ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×