হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ নৌবাহিনীর হাতে আটক যুবক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ আগস্ট ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

মহেশখালীতে এক যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে নৌবাহিনী।

শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ছোট মহেশখালীতে লেঃ কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুর তলা বাজার এলাকায় টহল পরিচালনা করে।

এ সময় ওই এলাকার কিছু অদূরে স্থানীয়দের উপর একদল সন্ত্রাসী হামলা করেছে বলে তথ্য পায় টহলরত নৌবাহিনী সদস্যরা।

পরে তাৎক্ষণিক টহলরত নৌবাহিনী দলটি ঘটনাস্থলে পৌঁছে একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ সময় অন্যান্য সন্ত্রাসীরা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে আটক ওই সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বীপ এলাকা গুলোতে কাজ করছে নৌবাহিনী। তারই পরিপ্রেক্ষিতে মহেশখালীতেও অবস্থান করছে তারা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ নৌবাহিনীর হাতে আটক যুবক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ নৌবাহিনীর হাতে আটক যুবক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
Print Image
মহেশখালীতে এক যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে নৌবাহিনী। শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ছোট মহেশখালীতে লেঃ কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুর তলা বাজার এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ওই এলাকার কিছু অদূরে স্থানীয়দের উপর একদল সন্ত্রাসী হামলা করেছে বলে তথ্য পায় টহলরত নৌবাহিনী সদস্যরা। পরে তাৎক্ষণিক টহলরত নৌবাহিনী দলটি ঘটনাস্থলে পৌঁছে একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে আটক ওই সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বীপ এলাকা গুলোতে কাজ করছে নৌবাহিনী। তারই পরিপ্রেক্ষিতে মহেশখালীতেও অবস্থান করছে তারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×