হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সালাহ উদ্দিনের প্রত্যাবর্তনে পেকুয়ায় আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ আগস্ট ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

নাজিম উদ্দিন, পেকুয়া::

দীর্ঘ ৯বছর ভারতে নির্বাসিত জীবন শেষে বাংলাদেশ প্রত্যাবর্তন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী পেকুয়ার সন্তান সালাহ উদ্দিন আহমেদ।

রবিবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার সাথে সাথেই পেকুয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে আসে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার প্রধান প্রধান সড়ক।

এদিকে সালাহ উদ্দিন আহমেদের প্রত্যাবর্তন উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মিলিত হয় হাজার হাজার নেতাকর্মী ও সালাহ উদ্দিন আহমেদের সমর্থকবৃন্দ। ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে মিছিল করে কলেজ গেইট চৌমুহনীতে এসে সমবেত হন। এসময় স্লোগানে স্লোগানে মুকরিত হয়ে উঠে পুরো এলাকা। দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ জনতা মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মিছিল শেষে অনির্ধারিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, সালাহ উদ্দিন আহমেদ ফিরে আসায় আমরা মহান আল্লাহ কাছে শুকরিয়া জানাচ্ছি। আজ থেকে পেকুয়ার কোন জায়গায় অন্যায় অত্যাচার চলবেনা। দখল বেদখলের দরকার নাই, চাঁদাবাজির দরকার নাই।

ওই দিকে সালাহ উদ্দিন আহমেদ ঢাকায় বিমান বন্দর থেকে বের হওয়ার সাথে সাথে বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা ও কক্সবাজারসহ সারাদেশ থেকে আগত দলীয় নেতাকর্মীরা স্বাগতম জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সালাহ উদ্দিনের প্রত্যাবর্তনে পেকুয়ায় আনন্দ মিছিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সালাহ উদ্দিনের প্রত্যাবর্তনে পেকুয়ায় আনন্দ মিছিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন, পেকুয়া:: দীর্ঘ ৯বছর ভারতে নির্বাসিত জীবন শেষে বাংলাদেশ প্রত্যাবর্তন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী পেকুয়ার সন্তান সালাহ উদ্দিন আহমেদ। রবিবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার সাথে সাথেই পেকুয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে আসে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার প্রধান প্রধান সড়ক। এদিকে সালাহ উদ্দিন আহমেদের প্রত্যাবর্তন উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মিলিত হয় হাজার হাজার নেতাকর্মী ও সালাহ উদ্দিন আহমেদের সমর্থকবৃন্দ। ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে মিছিল করে কলেজ গেইট চৌমুহনীতে এসে সমবেত হন। এসময় স্লোগানে স্লোগানে মুকরিত হয়ে উঠে পুরো এলাকা। দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ জনতা মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেছে। মিছিল শেষে অনির্ধারিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, সালাহ উদ্দিন আহমেদ ফিরে আসায় আমরা মহান আল্লাহ কাছে শুকরিয়া জানাচ্ছি। আজ থেকে পেকুয়ার কোন জায়গায় অন্যায় অত্যাচার চলবেনা। দখল বেদখলের দরকার নাই, চাঁদাবাজির দরকার নাই। ওই দিকে সালাহ উদ্দিন আহমেদ ঢাকায় বিমান বন্দর থেকে বের হওয়ার সাথে সাথে বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা ও কক্সবাজারসহ সারাদেশ থেকে আগত দলীয় নেতাকর্মীরা স্বাগতম জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×