হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়ির শূকরঝিরিতে শূকরের হামলায় কাটুরিয়া মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ১১:১৪ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার কূরিক্ষ্যং এ শূকরের হামলায় মৃত্যু হয়েছে এক ঝাড়ু কাটুরিয়া। নিহতের নাম আবুল বশর(৪০)। সে পার্শ্ববতী রামুর কচ্ছপিয়ার দক্ষিন মৌলভীকাটার পাহাড়পাড়া গ্রামের মৃত ছিদ্দিক আহমদের পুত্র। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে উপজেলার দোছড়ি ইউনিয়নের শূকরের ঝিরিতে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইউনুছ জানান,স্থানীয় কয়েকজন লোকের সহায়তায় নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার কিছু হরিণ শিকারী কূরিক্ষ্যং -ভাইচাং ত্রিপুরা পাড়ার মাইল দু’এক পূর্ব দিকের গহীন বনে শিকারের জাল বসান। এভাবে ২/৩ দিন ধরে চেষ্টা করেও শিকারে বিফল হয়ে ফিরে আসার সময় শূকর ঝিরিতে নেমে পড়ে তারা। সে জাল বসান ৯ সদস্যের দলটি। বিধি এখানেও বাম। জালে পড়ে হরিনের বদলে বন্য শুকর।

অপর আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান,শিকারীরা বসানো জালে টার্গেটের হরিণগুলো ফাঁদে ফেলতে না পারলেও জালে আটকে যায় এক আস্তাবড় বন্য শূকর। যেটা দেখে শিকারীরা হতাশ হলেও পরে এ শুকরটি ধরে নিয়ে উপজাতিদের বিক্রি করবে ভেবে সেটিই আটকাতে চেষ্ঠাকালে উল্টো শুকরটিই হামলা করে আবুল বশরকে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) টানটু সাহা বলেন, শুকরের হামলায় বশর মারা যান ময়না তদন্তের রির্পোটের পর বোঝা যাবে। তবে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে তার লাশ জেলা শহরে পাঠানো হবে বৃহস্পতিবার সকালে। শুক্রবারে রাতে পরিবারের হাতে লাশটি সোপর্দ করা হবে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাইক্ষ্যংছড়ির শূকরঝিরিতে শূকরের হামলায় কাটুরিয়া মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়ির শূকরঝিরিতে শূকরের হামলায় কাটুরিয়া মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ১১:১৪ অপরাহ্ন
Print Image
নাইক্ষ্যংছড়ি উপজেলার কূরিক্ষ্যং এ শূকরের হামলায় মৃত্যু হয়েছে এক ঝাড়ু কাটুরিয়া। নিহতের নাম আবুল বশর(৪০)। সে পার্শ্ববতী রামুর কচ্ছপিয়ার দক্ষিন মৌলভীকাটার পাহাড়পাড়া গ্রামের মৃত ছিদ্দিক আহমদের পুত্র। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে উপজেলার দোছড়ি ইউনিয়নের শূকরের ঝিরিতে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইউনুছ জানান,স্থানীয় কয়েকজন লোকের সহায়তায় নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার কিছু হরিণ শিকারী কূরিক্ষ্যং -ভাইচাং ত্রিপুরা পাড়ার মাইল দু’এক পূর্ব দিকের গহীন বনে শিকারের জাল বসান। এভাবে ২/৩ দিন ধরে চেষ্টা করেও শিকারে বিফল হয়ে ফিরে আসার সময় শূকর ঝিরিতে নেমে পড়ে তারা। সে জাল বসান ৯ সদস্যের দলটি। বিধি এখানেও বাম। জালে পড়ে হরিনের বদলে বন্য শুকর। অপর আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান,শিকারীরা বসানো জালে টার্গেটের হরিণগুলো ফাঁদে ফেলতে না পারলেও জালে আটকে যায় এক আস্তাবড় বন্য শূকর। যেটা দেখে শিকারীরা হতাশ হলেও পরে এ শুকরটি ধরে নিয়ে উপজাতিদের বিক্রি করবে ভেবে সেটিই আটকাতে চেষ্ঠাকালে উল্টো শুকরটিই হামলা করে আবুল বশরকে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) টানটু সাহা বলেন, শুকরের হামলায় বশর মারা যান ময়না তদন্তের রির্পোটের পর বোঝা যাবে। তবে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে তার লাশ জেলা শহরে পাঠানো হবে বৃহস্পতিবার সকালে। শুক্রবারে রাতে পরিবারের হাতে লাশটি সোপর্দ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×