হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগান নারীদের জোরে কথা বলা ও অন্য পুরুষের দিকে তাকানো নিষিদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ আগস্ট ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


কাবুল, ২৫ আগস্ট – আফগানিস্তানের নারীদের জনসম্মুখে জোরে কথা বলা নিষিদ্ধ করতে নতুন আইন পাস করেছে তালেবান সরকার। এর ফলে গণপরিবহণে জোরে কথা বলা কিংবা জনসম্মুখে গান গাওয়ার মতো কাজ আফগান নারীরা করতে পারবেন না।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

তালেবান সরকারের মুখপাত্র মৌলভি আব্দুল গাফর ফারুক বলেছেন, গত বুধবার তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আইনটির অনুমোদন দিয়েছেন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নতুন আইনে বলা হয়েছে, নারীদের যদি ঘরের বাইরে বের হতেই হয়, তাদের অবশ্যই পুরুষদের থেকে নিজেদের মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং তাদের কণ্ঠস্বরও গোপন রাখতে হবে। নারীদের পোশাক যেন কোনোভাবেই পাতলা, ছোট বা আঁটসাটো না হয়, সেটিও আইনে উল্লেখ করা হয়েছে।

তালেবানের জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, নারীদের কণ্ঠস্বর প্রলুব্ধকর, তাই নারীদের জনসম্মুখে গান গাওয়া, আবৃত্তি করা বা উচ্চস্বরে পড়াশোনা করা উচিত নয়। রক্ত বা বিবাহের সঙ্গে সম্পর্কিত নয় এমন পুরুষদের দিকে নারীদের তাকানোও নিষিদ্ধ করেছে তালেবান।

মৌলভি আব্দুল গাফর ফারুক বলেন, ‘শরিয়া এই আইনটি পুণ্যের প্রচার ও পাপাচার থেকে মানুষকে দূরে রাখতে সহায়তা করবে ইনশাআল্লাহ।’

যেসব নারী এই নতুন আইন অমান্য করবে, তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলেও নতুন আইনে বলা হয়েছে।

নতুন এই আইন আফগান নারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, নারীদের ওপর তালেবান সরকারের নিষেধাজ্ঞাই আফগানিস্তানের আন্তর্জাতিক মূলস্রোতে শামিল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৫ আগস্ট ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আফগান নারীদের জোরে কথা বলা ও অন্য পুরুষের দিকে তাকানো নিষিদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগান নারীদের জোরে কথা বলা ও অন্য পুরুষের দিকে তাকানো নিষিদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ২৫ আগস্ট – আফগানিস্তানের নারীদের জনসম্মুখে জোরে কথা বলা নিষিদ্ধ করতে নতুন আইন পাস করেছে তালেবান সরকার। এর ফলে গণপরিবহণে জোরে কথা বলা কিংবা জনসম্মুখে গান গাওয়ার মতো কাজ আফগান নারীরা করতে পারবেন না।বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।তালেবান সরকারের মুখপাত্র মৌলভি আব্দুল গাফর ফারুক বলেছেন, গত বুধবার তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আইনটির অনুমোদন দিয়েছেন।নতুন আইনে বলা হয়েছে, নারীদের যদি ঘরের বাইরে বের হতেই হয়, তাদের অবশ্যই পুরুষদের থেকে নিজেদের মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং তাদের কণ্ঠস্বরও গোপন রাখতে হবে। নারীদের পোশাক যেন কোনোভাবেই পাতলা, ছোট বা আঁটসাটো না হয়, সেটিও আইনে উল্লেখ করা হয়েছে।তালেবানের জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, নারীদের কণ্ঠস্বর প্রলুব্ধকর, তাই নারীদের জনসম্মুখে গান গাওয়া, আবৃত্তি করা বা উচ্চস্বরে পড়াশোনা করা উচিত নয়। রক্ত বা বিবাহের সঙ্গে সম্পর্কিত নয় এমন পুরুষদের দিকে নারীদের তাকানোও নিষিদ্ধ করেছে তালেবান।মৌলভি আব্দুল গাফর ফারুক বলেন, ‘শরিয়া এই আইনটি পুণ্যের প্রচার ও পাপাচার থেকে মানুষকে দূরে রাখতে সহায়তা করবে ইনশাআল্লাহ।’যেসব নারী এই নতুন আইন অমান্য করবে, তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলেও নতুন আইনে বলা হয়েছে।নতুন এই আইন আফগান নারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, নারীদের ওপর তালেবান সরকারের নিষেধাজ্ঞাই আফগানিস্তানের আন্তর্জাতিক মূলস্রোতে শামিল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।সূত্র: যুগান্তরআইএ/ ২৫ আগস্ট ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×