হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১০:০৪ অপরাহ্ন


ঢাকা, ১৯ আগস্ট – ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না ভারত। অথচ শেখ হাসিনা একজন ‘স্বৈরাচার, গণহত্যাকারী’, যার বিচার বাংলাদেশে চলবে এবং হবে।

তিনি বলেন, শেখ হাসিনা একজন খুনি। তিনি দেশের জনগণকে হত্যা করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন। তাই তাকে আশ্রয় না দিয়ে বিচারকার্য করার জন্য অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।

ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো কারও বশ্যতা স্বীকার করেনি। ব্রিটিশদের কাছে করেনি, পাকিস্তানিদের কাছে করেনি, স্বৈরশাসকদের কাছেও নয়। এই দেশ স্বাধীন হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে।

তিনি আরও বলেন, দেশে গত এক বছরে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস বেড়েছে। মানুষের প্রত্যাশা ছিল স্বৈরাচার সরকারের পতনের পর শান্তি ফিরবে। কিন্তু এখন চাকরি টিকিয়ে রাখা কঠিন, রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা চরম। পুলিশও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। আইনশৃঙ্খলার অবনতি থেকে মুক্তির একমাত্র পথ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তাহলেই দেশে শান্তি আসবে।

দুদু বলেন, ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রামে বিএনপির প্রায় ৫ হাজার কর্মী শহীদ হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনেও বহু নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের সবারই চাওয়া, নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ সুষ্ঠুভাবে চলুক।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৯ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ আগস্ট – ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না ভারত। অথচ শেখ হাসিনা একজন ‘স্বৈরাচার, গণহত্যাকারী’, যার বিচার বাংলাদেশে চলবে এবং হবে।তিনি বলেন, শেখ হাসিনা একজন খুনি। তিনি দেশের জনগণকে হত্যা করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন। তাই তাকে আশ্রয় না দিয়ে বিচারকার্য করার জন্য অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো কারও বশ্যতা স্বীকার করেনি। ব্রিটিশদের কাছে করেনি, পাকিস্তানিদের কাছে করেনি, স্বৈরশাসকদের কাছেও নয়। এই দেশ স্বাধীন হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে।তিনি আরও বলেন, দেশে গত এক বছরে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস বেড়েছে। মানুষের প্রত্যাশা ছিল স্বৈরাচার সরকারের পতনের পর শান্তি ফিরবে। কিন্তু এখন চাকরি টিকিয়ে রাখা কঠিন, রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা চরম। পুলিশও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। আইনশৃঙ্খলার অবনতি থেকে মুক্তির একমাত্র পথ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তাহলেই দেশে শান্তি আসবে।দুদু বলেন, ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রামে বিএনপির প্রায় ৫ হাজার কর্মী শহীদ হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনেও বহু নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের সবারই চাওয়া, নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ সুষ্ঠুভাবে চলুক।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৯ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×