হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক সপ্তাহ বন্ধের পর শুরু কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারো কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ফেনীতে চলমান বন্যার কারণে কক্সবাজারের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত আটটায় আন্তঃনগর “পর্যটক এক্সপ্রেস” চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, কক্সবাজার-ঢাকা রুটে আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ‘পর্যটক এক্সপ্রেস’ নামের দুটি ট্রেন চলাচল করে। তারমধ্য আজকে রাত ৮ টা থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এর আগে গতকাল কক্সবাজার-চট্টগ্রাম রুটে কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ফেনীর রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। যেকারণে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল থেকে চট্টগ্রামের সাথে রেলযোগাযোগ শুরু হয়েছে। কক্সবাজার স্পেশাল ট্রেন কক্সবাজার থেকে সন্ধ্যা ৭ টায় ছেড়ে যায় এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে সকাল ১০ টায় পৌঁছায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

এক সপ্তাহ বন্ধের পর শুরু কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক সপ্তাহ বন্ধের পর শুরু কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
Print Image
প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারো কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ফেনীতে চলমান বন্যার কারণে কক্সবাজারের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত আটটায় আন্তঃনগর “পর্যটক এক্সপ্রেস” চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, কক্সবাজার-ঢাকা রুটে আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ‘পর্যটক এক্সপ্রেস’ নামের দুটি ট্রেন চলাচল করে। তারমধ্য আজকে রাত ৮ টা থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এর আগে গতকাল কক্সবাজার-চট্টগ্রাম রুটে কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ফেনীর রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। যেকারণে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল থেকে চট্টগ্রামের সাথে রেলযোগাযোগ শুরু হয়েছে। কক্সবাজার স্পেশাল ট্রেন কক্সবাজার থেকে সন্ধ্যা ৭ টায় ছেড়ে যায় এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে সকাল ১০ টায় পৌঁছায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×