হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কারবালা থেকে ফেরা আফগানিস্তানের ১৬ শিয়া নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন



কাবুল, ১৩ সেপ্টেম্বর – আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ দায়কুন্দির রাজধানী নিলিতে বন্দুক হামলায় ১৪ জন শিয়া মুসলিম নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘটেছে এ ঘটনা। হামলার কিছু সময় পর আইএসের মিডিয়া উইং আমাকে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “খিলাফত কায়েমে প্রতিজ্ঞবদ্ধ সৈনিকদের হামলায় কেন্দ্রীয় আফগানিস্তানে ১৪ জন শিয়া নিহত হয়েছে।”আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের প্রশাসনও হামলার সত্যতা নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কায়ানি এএফপিকে বলেন, “দায়কুন্দিতে কয়েক জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। কারা এই হামলা ঘটিয়েছে— তা এখনও জানা যায়নি।”প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়া মুসলিমদের পবিত্র ধর্মীয় সম্মেলন আরবাইনে যোগ দিতে ইরাকের কারবালায় গিয়েছিল দায়কুন্দিতে বসবাসরত শিয়াদের একটি দল। সেই দলটির ফিরে এসেছে গতকাল। যারা হতাহত হয়েছেন, তাদের সবাই কারবালা থেকে ফিরে আসা সেই দলের সদস্যদের পরিবার-পরিজন। কারবালা থেকে আগত স্বজনদের গ্রহণ করতেই তারা সেখানে উপস্থিত হয়েছিলেন।এ সময় একদল বন্দুকধারী মোটরসাইকেলে চেপে সেখানে আসেন এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো ঘটনাটি ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে।দায়কুন্দি প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর রাজধানী কাবুল থেকে তাদেরকে প্রদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, আইএসকে এবং তালেবান গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক চরম বৈরী। ২০২১ সালের আগস্টে কাবুল দখলের পর থেকে আফগানিস্তানে তৎপরতা বেড়েছে আইএসকে। এই গোষ্ঠীটিকে দমনে কয়েকটি অভিযানও পরিচালনা করেছে তালেবান, কিন্তু সেসব অভিযান সফল হয়নি।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কারবালা থেকে ফেরা আফগানিস্তানের ১৬ শিয়া নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কারবালা থেকে ফেরা আফগানিস্তানের ১৬ শিয়া নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
[ad_1] কাবুল, ১৩ সেপ্টেম্বর – আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ দায়কুন্দির রাজধানী নিলিতে বন্দুক হামলায় ১৪ জন শিয়া মুসলিম নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘটেছে এ ঘটনা। হামলার কিছু সময় পর আইএসের মিডিয়া উইং আমাকে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “খিলাফত কায়েমে প্রতিজ্ঞবদ্ধ সৈনিকদের হামলায় কেন্দ্রীয় আফগানিস্তানে ১৪ জন শিয়া নিহত হয়েছে।”আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের প্রশাসনও হামলার সত্যতা নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কায়ানি এএফপিকে বলেন, “দায়কুন্দিতে কয়েক জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। কারা এই হামলা ঘটিয়েছে— তা এখনও জানা যায়নি।”প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়া মুসলিমদের পবিত্র ধর্মীয় সম্মেলন আরবাইনে যোগ দিতে ইরাকের কারবালায় গিয়েছিল দায়কুন্দিতে বসবাসরত শিয়াদের একটি দল। সেই দলটির ফিরে এসেছে গতকাল। যারা হতাহত হয়েছেন, তাদের সবাই কারবালা থেকে ফিরে আসা সেই দলের সদস্যদের পরিবার-পরিজন। কারবালা থেকে আগত স্বজনদের গ্রহণ করতেই তারা সেখানে উপস্থিত হয়েছিলেন।এ সময় একদল বন্দুকধারী মোটরসাইকেলে চেপে সেখানে আসেন এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো ঘটনাটি ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে।দায়কুন্দি প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর রাজধানী কাবুল থেকে তাদেরকে প্রদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, আইএসকে এবং তালেবান গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক চরম বৈরী। ২০২১ সালের আগস্টে কাবুল দখলের পর থেকে আফগানিস্তানে তৎপরতা বেড়েছে আইএসকে। এই গোষ্ঠীটিকে দমনে কয়েকটি অভিযানও পরিচালনা করেছে তালেবান, কিন্তু সেসব অভিযান সফল হয়নি।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×