হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রজনীকান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


হায়দ্রাবাদ, ০৪ অক্টোবর – হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দক্ষিণী তারকা রজনীকান্ত। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, বৃহস্পতিবার অভিনেতাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা বাড়ি ফিরেছেন তিনি।

গত কয়েকদিন পরিচালক নানাভেল রাজার ‘ভেত্তাইয়া’ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন রজনীকান্ত। আশা করা হচ্ছে, সুস্থ হয়ে আবার ছবির প্রচারে যোগ দেবেন তিনি। এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। দুই অভিনেতাকে একত্রে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, অভিনেতার হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্ত বাহিকায় সমস্যা দেখা দেয়। তবে চিকিৎসার জন্য অভিনেতার কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ট্রান্স ক্যাথেটার পদ্ধতির মাধ্যমে ৭৬ বয়সি অভিনেতার চিকিৎসা করা হয়েছে এবং একটি স্টেন্ট বসানো হয়েছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

আপাতত অভিনেতাকে কয়েক দিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তারপর অভিনেতা লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিংয়ে যোগ দিতে পারেন।

উল্লেখ্য, এই ছবির শুটিং ফ্লোরেই আচমকা পেটে ব্যথা অনুভব করেন রজনীকান্ত। পরে ব্যথা বাড়লে অভিনেতাকে পরিবারের তরফে হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেতার সুস্থতার খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতেছেন অনুরাগীরা।

আইএ/ ০৪ অক্টোবর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রজনীকান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রজনীকান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] হায়দ্রাবাদ, ০৪ অক্টোবর – হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দক্ষিণী তারকা রজনীকান্ত। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, বৃহস্পতিবার অভিনেতাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা বাড়ি ফিরেছেন তিনি।গত কয়েকদিন পরিচালক নানাভেল রাজার ‘ভেত্তাইয়া’ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন রজনীকান্ত। আশা করা হচ্ছে, সুস্থ হয়ে আবার ছবির প্রচারে যোগ দেবেন তিনি। এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। দুই অভিনেতাকে একত্রে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।হাসপাতাল সূত্রে জানা যায়, অভিনেতার হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্ত বাহিকায় সমস্যা দেখা দেয়। তবে চিকিৎসার জন্য অভিনেতার কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ট্রান্স ক্যাথেটার পদ্ধতির মাধ্যমে ৭৬ বয়সি অভিনেতার চিকিৎসা করা হয়েছে এবং একটি স্টেন্ট বসানো হয়েছে।আপাতত অভিনেতাকে কয়েক দিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তারপর অভিনেতা লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিংয়ে যোগ দিতে পারেন।উল্লেখ্য, এই ছবির শুটিং ফ্লোরেই আচমকা পেটে ব্যথা অনুভব করেন রজনীকান্ত। পরে ব্যথা বাড়লে অভিনেতাকে পরিবারের তরফে হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেতার সুস্থতার খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতেছেন অনুরাগীরা।আইএ/ ০৪ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×