হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ১১ অক্টোবর – টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। সদ্য প্রয়াত ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার সৎভাই নোয়েল টাটা হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান। এই ট্রাস্টের পরিচালনা পর্ষদ ৬৭ বছরের নোয়েলকে এই পদের জন্য বেছে নিয়েছে।

৯ অক্টোবর ৮৭ বছর বয়সে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন। শুক্রবার (১১ অক্টোবর) রতন টাটার সৎভাই নোয়েলকেই এই পদের জন্য বেছে নিলেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে টাটা ট্রাস্ট ভালভাবে এগিয়ে যেতে পারবে বলেই মনে করছেন সংস্থার অন্য পদাধিকারীরা।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেন, ‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তাঁর রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’

২০১৪ সালে ‘ট্রেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান হন নোয়েল। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই লাভের পরিমাণ বৃদ্ধি করে এই পোশাক বিক্রেতা সংস্থা। গত এক দশকে যার শেয়ারের দর ছয় হাজার শতাংশের বেশি বেড়েছে।

ট্রেন্টে যোগদানের আগে ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে একলাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। এই সাফল্যের অনেকটাই নোয়েলের জন্য বলে মনে করা হয়।

এ ছাড়াও টাটা গোষ্ঠীর ‘টাটা স্টিল লিমিটেড’ ও ‘ভোল্টাস’-এর মতো সংস্থার বোর্ড সদস্য ছিলেন রতন টাটার সৎভাই। তাঁর তিন সন্তান রয়েছে। তাঁরা হলেন মায়া, নেভিল ও লিয়া। টাটা গোষ্ঠীর বিভিন্ন দাতব্য সংস্থার ট্রাস্টি সদস্য হিসাবে তাঁদের নামও রয়েছে।

রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছরের নোয়েল। ‘স্যর রতন টাটা ট্রাস্ট’ ও ‘স্যর দোরাবজি টাটা ট্রাস্ট’-এর সদস্য হওয়ায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নোয়েল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১১ অক্টোবর – টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। সদ্য প্রয়াত ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার সৎভাই নোয়েল টাটা হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান। এই ট্রাস্টের পরিচালনা পর্ষদ ৬৭ বছরের নোয়েলকে এই পদের জন্য বেছে নিয়েছে। ৯ অক্টোবর ৮৭ বছর বয়সে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন। শুক্রবার (১১ অক্টোবর) রতন টাটার সৎভাই নোয়েলকেই এই পদের জন্য বেছে নিলেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে টাটা ট্রাস্ট ভালভাবে এগিয়ে যেতে পারবে বলেই মনে করছেন সংস্থার অন্য পদাধিকারীরা। টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেন, ‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তাঁর রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’ ২০১৪ সালে ‘ট্রেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান হন নোয়েল। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই লাভের পরিমাণ বৃদ্ধি করে এই পোশাক বিক্রেতা সংস্থা। গত এক দশকে যার শেয়ারের দর ছয় হাজার শতাংশের বেশি বেড়েছে। ট্রেন্টে যোগদানের আগে ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে একলাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। এই সাফল্যের অনেকটাই নোয়েলের জন্য বলে মনে করা হয়। এ ছাড়াও টাটা গোষ্ঠীর ‘টাটা স্টিল লিমিটেড’ ও ‘ভোল্টাস’-এর মতো সংস্থার বোর্ড সদস্য ছিলেন রতন টাটার সৎভাই। তাঁর তিন সন্তান রয়েছে। তাঁরা হলেন মায়া, নেভিল ও লিয়া। টাটা গোষ্ঠীর বিভিন্ন দাতব্য সংস্থার ট্রাস্টি সদস্য হিসাবে তাঁদের নামও রয়েছে। রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছরের নোয়েল। ‘স্যর রতন টাটা ট্রাস্ট’ ও ‘স্যর দোরাবজি টাটা ট্রাস্ট’-এর সদস্য হওয়ায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নোয়েল। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ১১ অক্টোবর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×