হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৭বছরের সাজা নিয়ে ১৮বছর পলাতক,অতঃপর গ্রেফতার!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২, ০৯:৫২ অপরাহ্ন

অস্ত্র ও ডাকাতি মামলায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার মারুফ হোসেন ইকবালের সাজা হয়েছিলো ১৭ বছর। সে সাজা এড়াতে তিনি পালিয়ে ছিলেন ১৮ বছর, পরিবর্তন করেছিলেন নাম, ঠিকানা।

তবে শেষ রক্ষা হয়নি। ১৮ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) দিবাগত রাতে ঢাকার কলতাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২ টার দিকে তাকে মুন্সিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত ইকবাল উপজেলার ধীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা এসআই আল মামুন জানান, ময়মনসিংহ জেলায় একটি ডাকাতির ঘটনায় ২০০৪ সালে অস্ত্র ও ডাকাতির মামলা হয় ইকবালের বিরুদ্ধে। মামলার পর থেকেই আত্মগোপনে ছিল ইকবাল। এরমধ্যেই ২০০৬ সালে ওই মামলার রায়ে ইকবালকে ১৭ বছরের সাজা দেয় আদালত। সাজা এড়াতেই গত ১৮ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল ইকবাল।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

এসআই আল মামুন আরও জানান, গত একবছর যাবত তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছিলাম, তবে খুঁজে পাচ্ছিলাম না। এনআইডি কার্ডের নাম, ঠিকানাও পরিবর্তন করে ফেলেছিলো সে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা অনুসন্ধান চালিয়ে তার অবস্থান নিশ্চিত হই। সোমবার রাতে অভিযান চালিয়ে ঢাকার কলতাবাজার থেকে তাকে আটক করতে সক্ষম হই। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
যমুনা টিভি অনলাইন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৭বছরের সাজা নিয়ে ১৮বছর পলাতক,অতঃপর গ্রেফতার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৭বছরের সাজা নিয়ে ১৮বছর পলাতক,অতঃপর গ্রেফতার!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২, ০৯:৫২ অপরাহ্ন
Print Image
অস্ত্র ও ডাকাতি মামলায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার মারুফ হোসেন ইকবালের সাজা হয়েছিলো ১৭ বছর। সে সাজা এড়াতে তিনি পালিয়ে ছিলেন ১৮ বছর, পরিবর্তন করেছিলেন নাম, ঠিকানা। তবে শেষ রক্ষা হয়নি। ১৮ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) দিবাগত রাতে ঢাকার কলতাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২ টার দিকে তাকে মুন্সিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত ইকবাল উপজেলার ধীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে। এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা এসআই আল মামুন জানান, ময়মনসিংহ জেলায় একটি ডাকাতির ঘটনায় ২০০৪ সালে অস্ত্র ও ডাকাতির মামলা হয় ইকবালের বিরুদ্ধে। মামলার পর থেকেই আত্মগোপনে ছিল ইকবাল। এরমধ্যেই ২০০৬ সালে ওই মামলার রায়ে ইকবালকে ১৭ বছরের সাজা দেয় আদালত। সাজা এড়াতেই গত ১৮ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল ইকবাল। এসআই আল মামুন আরও জানান, গত একবছর যাবত তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছিলাম, তবে খুঁজে পাচ্ছিলাম না। এনআইডি কার্ডের নাম, ঠিকানাও পরিবর্তন করে ফেলেছিলো সে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা অনুসন্ধান চালিয়ে তার অবস্থান নিশ্চিত হই। সোমবার রাতে অভিযান চালিয়ে ঢাকার কলতাবাজার থেকে তাকে আটক করতে সক্ষম হই। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। যমুনা টিভি অনলাইন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×