হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরিবারসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ১৮ অক্টোবর – সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি রয়েছে। এ ছাড়া তার নামে সংযুক্ত আরব আমিরাতে দুটি ব্যাংক হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংক হিসাব আদালত অবরুদ্ধ রাখতে বলেছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ হাকিম মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামানের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য গত বুধবার এ আবেদন করেন দুদকের উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল। বৃহস্পতিবার ওই আবেদনের ওপর শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

জব্দ সম্পত্তির মধ্যে চট্টগ্রামের দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে। বিদেশের স্থাবর সম্পদ জব্দের ক্ষেত্রে যুক্তরাজ্যের এইচএম ল্যান্ড রেজিস্ট্রি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের স্টেট রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন আদালত। ব্যাংক হিসাব অবরুদ্ধের ক্ষেত্রে দুবাই ইসলামিক ব্যাংক, ফার্স্ট আবুধাবি ব্যাংক ও বাংলাদেশের জনতা ব্যাংক কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ১৮ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পরিবারসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরিবারসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ অক্টোবর – সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি রয়েছে। এ ছাড়া তার নামে সংযুক্ত আরব আমিরাতে দুটি ব্যাংক হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংক হিসাব আদালত অবরুদ্ধ রাখতে বলেছেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ হাকিম মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামানের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য গত বুধবার এ আবেদন করেন দুদকের উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল। বৃহস্পতিবার ওই আবেদনের ওপর শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।জব্দ সম্পত্তির মধ্যে চট্টগ্রামের দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে। বিদেশের স্থাবর সম্পদ জব্দের ক্ষেত্রে যুক্তরাজ্যের এইচএম ল্যান্ড রেজিস্ট্রি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের স্টেট রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন আদালত। ব্যাংক হিসাব অবরুদ্ধের ক্ষেত্রে দুবাই ইসলামিক ব্যাংক, ফার্স্ট আবুধাবি ব্যাংক ও বাংলাদেশের জনতা ব্যাংক কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।সূত্র: একুশে টেলিভিশনআইএ/ ১৮ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×