হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহপরীরদ্বীপের মোহনায় কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-৪

আব্দুস সালাম টেকনাফ::

আব্দুস সালাম টেকনাফ::

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ বোট জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় জড়িত ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মোঃ রফিক (১৪), আবু তাহের (২০), মোঃ ইব্রাহিম (২৬) ও মোঃ ফারহান (২৪)।

তিনি বলেন,শনিবার (১৮ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল টর্চ ও বাঁশির মাধ্যমে বোটটিকে থামার সংকেত প্রদান করে। সন্দেহভাজন ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত মায়ানমার জলসীমায় পালানোর চেষ্ঠা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি জব্দ করে। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় আটককৃতরা সবাই টেকনাফ উপজেলাধীন নোয়াখালী গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, বোট এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শাহপরীরদ্বীপের মোহনায় কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহপরীরদ্বীপের মোহনায় কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-৪

প্রতিবেদক: আব্দুস সালাম টেকনাফ:: | প্রকাশিত: শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ বোট জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় জড়িত ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মোঃ রফিক (১৪), আবু তাহের (২০), মোঃ ইব্রাহিম (২৬) ও মোঃ ফারহান (২৪)। তিনি বলেন,শনিবার (১৮ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল টর্চ ও বাঁশির মাধ্যমে বোটটিকে থামার সংকেত প্রদান করে। সন্দেহভাজন ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত মায়ানমার জলসীমায় পালানোর চেষ্ঠা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি জব্দ করে। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় আটককৃতরা সবাই টেকনাফ উপজেলাধীন নোয়াখালী গ্রামের বাসিন্দা। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, বোট এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×