নাজিম উদ্দিন, পেকুয়া::
যারা দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল অপরাধীদের বিচার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কক্সবাজারের পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।
শনিবার দুপুর দেড়টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বাজার পাড়া ওয়াসিম আকরামের বাড়িতে যান তিনি। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা দেশের জাতীয় বীর। ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাচ্ছি। ইতিহাসে তার নাম স্বর্ণঅক্ষরে লেখা থাকবে এবং চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমাদের সরকার জুলাই বিপ্লব নামে একটা ফাউন্ডেশন করেছে। সেখান থেকে যারা হতাহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা করে যাবেন এবং আমাদের সরকার চলে যাওয়ার পরও এই ফাউন্ডেশন থাকবে।
এসময় আস্ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকার চেক তুলে দেন নিহত ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের কাছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা। এসময় ওয়াসিম আকরামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন তিনি।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিবুর রাজা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন