হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া, ২৫ অক্টোবর – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় এস আলম গ্রুপের এক কর্মকর্তা সুজন কান্তি দে (৪৪) পুলিশের হাতে আটক হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম। সুজন কান্তি দে’র বিরুদ্ধে এস আলম গ্রুপের অর্থপাচারে সহায়তার অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাকে আখাউড়া বন্দরে আটক করা হয়। আটক সুজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের বাসিন্দা। আনোয়ারা থানার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা আছে এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান মো. খাইরুল।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

পুলিশ জানায়, আটক সুজন গত ২৩ বছর ধরে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডে সিনিয়র ডেলিভারি অফিসার হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন কর্মরত থাকায় তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ঘনিষ্ঠভাজন হয়ে ওঠেন এবং তাকে অর্থপাচারে সহায়তা করতেন বলে অভিযোগ আছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাহ্মণবাড়িয়া, ২৫ অক্টোবর – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় এস আলম গ্রুপের এক কর্মকর্তা সুজন কান্তি দে (৪৪) পুলিশের হাতে আটক হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম। সুজন কান্তি দে’র বিরুদ্ধে এস আলম গ্রুপের অর্থপাচারে সহায়তার অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাকে আখাউড়া বন্দরে আটক করা হয়। আটক সুজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের বাসিন্দা। আনোয়ারা থানার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা আছে এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান মো. খাইরুল।পুলিশ জানায়, আটক সুজন গত ২৩ বছর ধরে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডে সিনিয়র ডেলিভারি অফিসার হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন কর্মরত থাকায় তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ঘনিষ্ঠভাজন হয়ে ওঠেন এবং তাকে অর্থপাচারে সহায়তা করতেন বলে অভিযোগ আছে।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৫ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×