হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিমানবন্দরে অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন রতন টাটা! কিন্তু কেন?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৯ অক্টোবর – গত ৯ অক্টোবর মুম্বাইয়ে প্রয়াত হন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। পুরো ভারতজুড়েই যিনি রেখে গেছেন বিপুল সংখ্যক অর্থ-সম্পদের সাম্রাজ্য। শুধু শিল্পমহলে নয়, সবার কাছেই প্রিয় রতন টাটা। কিন্তু এমন একজন ধনকুবেরেরকে ধার চেয়ে চলতে হয়েছিল! বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছে নাকি টাকা ধার চেয়েছিলেন তিনি! সে কথাই সম্প্রতি জানালেন অমিতাভ।

‘কন বানেগা ক্রোড়পতি’র এক পর্বে অতিথি হয়ে এসেছিলেন ফারহা খান ও বোমন ইরানি। তাদের সঙ্গে কথা বলতে গিয়েই অমিতাভ জানান, একবার লন্ডনে যাচ্ছিলেন তিনি। ঘটনাচক্রে তার সঙ্গে একই বিমানে রতন টাটাও লন্ডনে যাচ্ছিলেন। হিথরো বিমানবন্দরে পৌঁছানোর পর টাটা দেখেন, তাকে যে গাড়ি নিতে আসার কথা ছিল তা আসেনি।

ব্যাপার কী? তা জানতে ফোন করার প্রয়োজন ছিল। কিন্তু ফোন করার মতো অর্থ তখন টাটা সাম্রাজ্যের অধিপতির কাছে ছিল না। তখনই তিনি ফোন করার জন্য অমিতাভের কাছে কিছু অর্থ চান। বিষয়টি জানাতে গিয়ে ফারহা-বোমনকে অমিতাভ বলেন, ‘আমি ভাবতেই পারিনি উনি এটা বলবেন।’ অমিতাভ আরও বলেন, ‘রতন টাটার মতো মানুষ সচারচর হয় না। সত্যিই তিনি একজন জেন্টলম্যান ছিলেন। কী সাধারণ জীবনযাপন করতেন।’

আরও পড়ুন

গুলশানে অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার পরীমনি, ভিডিও বার্তায় ক্ষোভ ও প্রশ্ন

তবে অনেক আগে থেকেই বলিউড ও শাহেনশা অমিতাভের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রতন টাটা। অমিতাভ বচ্চনের ছবি ‘অ্যায়তবার’ এ প্রযোজক হিসেবে বলিউডে পা রাখেন টাটা। কিন্তু তার কপাল এমনভাবেই পোড়ে যে, পরবর্তীতে বলিউড থেকে মুখ সরিয়ে নিতে বাধ্য হন তিনি।

এদিকে রতন টাটার মৃত্যুতে নিঃসন্দেহে ভারতে গভীর শূন্যতা তৈরি হয়। দেশটির শোবিজ অঙ্গনসহ সর্বমহলে বয়ে যায় শোকের ঢেউ। সালমান খান, আনুশকা, প্রিয়াঙ্কা চোপড়াসহ অসংখ্য তারকারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

আইএ/ ২৯ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিমানবন্দরে অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন রতন টাটা! কিন্তু কেন? first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিমানবন্দরে অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন রতন টাটা! কিন্তু কেন?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিমানবন্দরে অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন রতন টাটা! কিন্তু কেন?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৯ অক্টোবর – গত ৯ অক্টোবর মুম্বাইয়ে প্রয়াত হন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। পুরো ভারতজুড়েই যিনি রেখে গেছেন বিপুল সংখ্যক অর্থ-সম্পদের সাম্রাজ্য। শুধু শিল্পমহলে নয়, সবার কাছেই প্রিয় রতন টাটা। কিন্তু এমন একজন ধনকুবেরেরকে ধার চেয়ে চলতে হয়েছিল! বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছে নাকি টাকা ধার চেয়েছিলেন তিনি! সে কথাই সম্প্রতি জানালেন অমিতাভ। ‘কন বানেগা ক্রোড়পতি’র এক পর্বে অতিথি হয়ে এসেছিলেন ফারহা খান ও বোমন ইরানি। তাদের সঙ্গে কথা বলতে গিয়েই অমিতাভ জানান, একবার লন্ডনে যাচ্ছিলেন তিনি। ঘটনাচক্রে তার সঙ্গে একই বিমানে রতন টাটাও লন্ডনে যাচ্ছিলেন। হিথরো বিমানবন্দরে পৌঁছানোর পর টাটা দেখেন, তাকে যে গাড়ি নিতে আসার কথা ছিল তা আসেনি। ব্যাপার কী? তা জানতে ফোন করার প্রয়োজন ছিল। কিন্তু ফোন করার মতো অর্থ তখন টাটা সাম্রাজ্যের অধিপতির কাছে ছিল না। তখনই তিনি ফোন করার জন্য অমিতাভের কাছে কিছু অর্থ চান। বিষয়টি জানাতে গিয়ে ফারহা-বোমনকে অমিতাভ বলেন, ‘আমি ভাবতেই পারিনি উনি এটা বলবেন।’ অমিতাভ আরও বলেন, ‘রতন টাটার মতো মানুষ সচারচর হয় না। সত্যিই তিনি একজন জেন্টলম্যান ছিলেন। কী সাধারণ জীবনযাপন করতেন।’ তবে অনেক আগে থেকেই বলিউড ও শাহেনশা অমিতাভের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রতন টাটা। অমিতাভ বচ্চনের ছবি ‘অ্যায়তবার’ এ প্রযোজক হিসেবে বলিউডে পা রাখেন টাটা। কিন্তু তার কপাল এমনভাবেই পোড়ে যে, পরবর্তীতে বলিউড থেকে মুখ সরিয়ে নিতে বাধ্য হন তিনি। এদিকে রতন টাটার মৃত্যুতে নিঃসন্দেহে ভারতে গভীর শূন্যতা তৈরি হয়। দেশটির শোবিজ অঙ্গনসহ সর্বমহলে বয়ে যায় শোকের ঢেউ। সালমান খান, আনুশকা, প্রিয়াঙ্কা চোপড়াসহ অসংখ্য তারকারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। আইএ/ ২৯ অক্টোবর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিমানবন্দরে অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন রতন টাটা! কিন্তু কেন? first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×