হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা-আদ্দিস আবাবা রুটে ফ্লাইট চালু ৩ নভেম্বর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ০১ নভেম্বর – আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা এবং স্টার অ্যালায়েন্সের সদস্য ইথিওপিয়ান এয়ারলাইনস আগামী রোববার (৩ নভেম্বর) থেকে সরাসরি চালু করতে যাচ্ছে ঢাকা-আদ্দিস আবাবা রুট। এয়ারলাইনটি সাপ্তাহিক পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে, যা বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এর বাইরেও সকল মূল শহরসহ বিশ্বব্যাপী ১৫৫ টিরও বেশি গন্তব্যে যাওয়ার সুযোগ করে দিচ্ছে ।

শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইথিওপিয়ান এয়ারলাইন্স জানায়, উদ্বোধনী ফ্লাইট একটি অত্যাধুনিক বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯ দ্বারা পরিচালিত হবে, যা ৩ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এবং একই দিন সকাল ৯:৪০ মিনিটে আদ্দিস আবাবায় ফিরে যাবে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচা ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপ সিইও মেসফিন তাস্যু বলেন, বাংলাদেশ একটি প্রাণবন্ত ও দ্রুত বর্ধনশীল বাজার এবং আমরা আত্মবিশ্বাসী যে আমাদের আধুনিক বহর ও ব্যতিক্রমী পরিষেবা আমাদের দুই অঞ্চলের মধ্যে ভ্রমণের চাহিদা পূরণ করবে। তিনি বলেন, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সংযোগকারী ইথিওপিয়ান এয়ারলাইন্সের নতুন পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর অঞ্চলে এর সুবিধা প্রসারিত হবে।

তিনি আরও বলেন, চাহিদা বাড়ার সাথে সাথে ইথিওপিয়ান এয়ারলাইন্স প্রতিদিনের ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। ঢাকার নতুন রুটটি এয়ারলাইন্সের বৃহৎ নেটওয়ার্ককে সম্প্রসারিত করবে, যার মধ্যে আফ্রিকার ৬৩টিরও বেশি গন্তব্য এবং বিশ্বব্যাপী প্রায় ১৫৫টি গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ, যাত্রী, গন্তব্য এবং আয়ের দিক থেকে ১৪৭টি উড়োজাহাজ নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন্স । এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন্স হিসেবে স্বীকৃত, যার সবচেয়ে বেশি সংখ্যক দেশে ফ্লাইট পরিচালনা করে। দক্ষিণ এশিয়ায় ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই এয়ারলাইন্স বেঙ্গালুর, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং করাচিতে ফ্লাইট পরিচালনা করছে এবং ঢাকায় তাদের সম্প্রসারণ এশিয়ায় উপস্থিতি শক্তিশালী করার বৃহত্তর কৌশলের অংশ।

সূত্র: সমকাল
আইএ/ ০১ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা-আদ্দিস আবাবা রুটে ফ্লাইট চালু ৩ নভেম্বর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা-আদ্দিস আবাবা রুটে ফ্লাইট চালু ৩ নভেম্বর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ নভেম্বর – আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা এবং স্টার অ্যালায়েন্সের সদস্য ইথিওপিয়ান এয়ারলাইনস আগামী রোববার (৩ নভেম্বর) থেকে সরাসরি চালু করতে যাচ্ছে ঢাকা-আদ্দিস আবাবা রুট। এয়ারলাইনটি সাপ্তাহিক পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে, যা বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এর বাইরেও সকল মূল শহরসহ বিশ্বব্যাপী ১৫৫ টিরও বেশি গন্তব্যে যাওয়ার সুযোগ করে দিচ্ছে ।শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইথিওপিয়ান এয়ারলাইন্স জানায়, উদ্বোধনী ফ্লাইট একটি অত্যাধুনিক বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯ দ্বারা পরিচালিত হবে, যা ৩ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এবং একই দিন সকাল ৯:৪০ মিনিটে আদ্দিস আবাবায় ফিরে যাবে।এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচা ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপ সিইও মেসফিন তাস্যু বলেন, বাংলাদেশ একটি প্রাণবন্ত ও দ্রুত বর্ধনশীল বাজার এবং আমরা আত্মবিশ্বাসী যে আমাদের আধুনিক বহর ও ব্যতিক্রমী পরিষেবা আমাদের দুই অঞ্চলের মধ্যে ভ্রমণের চাহিদা পূরণ করবে। তিনি বলেন, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সংযোগকারী ইথিওপিয়ান এয়ারলাইন্সের নতুন পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর অঞ্চলে এর সুবিধা প্রসারিত হবে।তিনি আরও বলেন, চাহিদা বাড়ার সাথে সাথে ইথিওপিয়ান এয়ারলাইন্স প্রতিদিনের ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। ঢাকার নতুন রুটটি এয়ারলাইন্সের বৃহৎ নেটওয়ার্ককে সম্প্রসারিত করবে, যার মধ্যে আফ্রিকার ৬৩টিরও বেশি গন্তব্য এবং বিশ্বব্যাপী প্রায় ১৫৫টি গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।উল্লেখ, যাত্রী, গন্তব্য এবং আয়ের দিক থেকে ১৪৭টি উড়োজাহাজ নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন্স । এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন্স হিসেবে স্বীকৃত, যার সবচেয়ে বেশি সংখ্যক দেশে ফ্লাইট পরিচালনা করে। দক্ষিণ এশিয়ায় ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই এয়ারলাইন্স বেঙ্গালুর, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং করাচিতে ফ্লাইট পরিচালনা করছে এবং ঢাকায় তাদের সম্প্রসারণ এশিয়ায় উপস্থিতি শক্তিশালী করার বৃহত্তর কৌশলের অংশ।সূত্র: সমকালআইএ/ ০১ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×