হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে খড়ের গাদার পাশ থেকে ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

কক্সবাজারের রামু উপজেলায় প্রতিবেশীর খড়ের গাদার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা খড়ের গাদায় পুঁতে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

আজ শনিবার সকালে কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় মোহাম্মদ হামিদের খড়ের গাদার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

লাশ উদ্ধার হওয়া আব্দুল গফুর (৫৫) একই এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি ইমন জানান, বিভিন্ন এলাকায় গৃহপালিত গরুর খাবারের জন্য খড়ের গাদা চুরির হিড়িক পড়েছে। চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে অনেক মালিক খড়ের গাদায় বৈদ্যুতিক তার পুঁতে রেখেছেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ওসি বলেন, শনিবার সকালে হামিদের খড়ের গাদার পাশে আব্দুল গফুরকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে মৃতদেহটি উদ্ধার করে।

মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ডান হাতের তালুতে সামান্য পোড়া দাগের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় আব্দুল গফুর প্রতিবেশী মোহাম্মদ হামিদের গাদা থেকে খড় সংগ্রহ করতে যান। তখন গাদার চারপাশে পুতে রাখা বৈদ্যুতিক তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

তিনি আরও বলেন, তারপরও এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ তা জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে খড়ের গাদার পাশ থেকে ব্যক্তির লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে খড়ের গাদার পাশ থেকে ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু উপজেলায় প্রতিবেশীর খড়ের গাদার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা খড়ের গাদায় পুঁতে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। আজ শনিবার সকালে কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় মোহাম্মদ হামিদের খড়ের গাদার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী। লাশ উদ্ধার হওয়া আব্দুল গফুর (৫৫) একই এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে। স্থানীয়দের বরাতে ওসি ইমন জানান, বিভিন্ন এলাকায় গৃহপালিত গরুর খাবারের জন্য খড়ের গাদা চুরির হিড়িক পড়েছে। চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে অনেক মালিক খড়ের গাদায় বৈদ্যুতিক তার পুঁতে রেখেছেন। ওসি বলেন, শনিবার সকালে হামিদের খড়ের গাদার পাশে আব্দুল গফুরকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ডান হাতের তালুতে সামান্য পোড়া দাগের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় আব্দুল গফুর প্রতিবেশী মোহাম্মদ হামিদের গাদা থেকে খড় সংগ্রহ করতে যান। তখন গাদার চারপাশে পুতে রাখা বৈদ্যুতিক তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তিনি আরও বলেন, তারপরও এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ তা জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×