হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মরিচ্যায় বিজিবি অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

শহিদ রুবেল::

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে ১১ লক্ষাধিক টাকা মূল্যের ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা এক রোহিঙ্গা মাদক কারবার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২ নভেম্বর) রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির এই অভিযানে বালুখালী থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আসামি ইমান হোসেনকে (৫৫) আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) দুপুরে বিজিবির টহলদল চেকপোস্টে একটি সন্দেহভাজন বাস থামায়। এইসময় বাসের একজন যাত্রী ইমান হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অবৈধ কোনো মালামাল থাকার বিষয়টি অস্বীকার করলেও পরে তল্লাশি করে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

আটককৃত ঈমান হোসেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর শুক্কুরের পুত্র।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত আসামিকে ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

মরিচ্যায় বিজিবি অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মরিচ্যায় বিজিবি অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
Print Image
শহিদ রুবেল:: কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে ১১ লক্ষাধিক টাকা মূল্যের ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা এক রোহিঙ্গা মাদক কারবার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২ নভেম্বর) রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির এই অভিযানে বালুখালী থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আসামি ইমান হোসেনকে (৫৫) আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ নভেম্বর) দুপুরে বিজিবির টহলদল চেকপোস্টে একটি সন্দেহভাজন বাস থামায়। এইসময় বাসের একজন যাত্রী ইমান হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অবৈধ কোনো মালামাল থাকার বিষয়টি অস্বীকার করলেও পরে তল্লাশি করে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ঈমান হোসেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর শুক্কুরের পুত্র। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত আসামিকে ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×