হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘হয় ৫ কোটি না হয় মন্দিরে ক্ষমা চান’, ফের খুনের হুমকি সালমানকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন


মুম্বাই, ০৫ নভেম্বর – এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার খুনের হুমকি পেলেন অভিনেতা বলিউড ভাইজান সালমান খান। সোমবার রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটস্অ্যাপে এই হুমকি বার্তা এসেছে বলে সূত্রের খবর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার মুম্বাই পুলিশের বরাদ দিয়ে জানিয়েছে, ট্র্যাফিক কন্ট্রোল রুমে যে বার্তাটি পাঠানো হয়, সেখানে দাবি করা হয়েছে, ‘লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সালমান খান যদি বাঁচতে চান তাহলে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনোটাই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এই বার্তা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে, আদৌ বার্তা প্রেরক কি আনমোল বিষ্ণোই, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর ট্র্যাফিক পুলিশের কাছে সালমানকে খুন করার হুমকিবার্তা এসেছিল। সেই সময়ে দুই কোটি টাকা দাবি করা হয়েছিল।

গত ১৮ অক্টোবর মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াট্সঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সালমান খানকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে। না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তার। এর পরেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। ওই উড়ো মেসেজের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ, বিষ্ণোইয়ের নাম করে তিনিই সালমানকে হুমকি দিয়েছিলেন!

গত এক মাসের মধ্যে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন ‘ভাইজান’। বান্দায় তার বাসভবনের সামনে গুলি চালানোরও অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিষ্ণোই গ্যাং জড়িত বলে দাবি করেছে পুলিশ। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে সেই সময়।

আইএ/ ০৫ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘হয় ৫ কোটি না হয় মন্দিরে ক্ষমা চান’, ফের খুনের হুমকি সালমানকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘হয় ৫ কোটি না হয় মন্দিরে ক্ষমা চান’, ফের খুনের হুমকি সালমানকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৫ নভেম্বর – এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার খুনের হুমকি পেলেন অভিনেতা বলিউড ভাইজান সালমান খান। সোমবার রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটস্অ্যাপে এই হুমকি বার্তা এসেছে বলে সূত্রের খবর।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার মুম্বাই পুলিশের বরাদ দিয়ে জানিয়েছে, ট্র্যাফিক কন্ট্রোল রুমে যে বার্তাটি পাঠানো হয়, সেখানে দাবি করা হয়েছে, ‘লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সালমান খান যদি বাঁচতে চান তাহলে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনোটাই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।এই বার্তা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে, আদৌ বার্তা প্রেরক কি আনমোল বিষ্ণোই, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর ট্র্যাফিক পুলিশের কাছে সালমানকে খুন করার হুমকিবার্তা এসেছিল। সেই সময়ে দুই কোটি টাকা দাবি করা হয়েছিল।গত ১৮ অক্টোবর মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াট্সঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সালমান খানকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে। না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তার। এর পরেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। ওই উড়ো মেসেজের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ, বিষ্ণোইয়ের নাম করে তিনিই সালমানকে হুমকি দিয়েছিলেন!গত এক মাসের মধ্যে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন ‘ভাইজান’। বান্দায় তার বাসভবনের সামনে গুলি চালানোরও অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিষ্ণোই গ্যাং জড়িত বলে দাবি করেছে পুলিশ। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে সেই সময়।আইএ/ ০৫ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×